ভিভো গত মাসে তাদের Vivo V40 SE 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার এই সিরিজের Vivo V40 SE 4G ভেরিয়েন্ট পেশ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ এই ফোনটি ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। জানিয়ে রাখি এই নতুন ফোনের মডেল নাম্বার Vivo Y100 4G এবং Vivo V30 Lite 4G স্মার্টফোনের মতোই। এই ফোনের স্পেসিফিকেশন এই দুটি ফোনের মতোই হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং ডিটেল সম্পর্কে।
Vivo V40 SE 4G এর ব্লুটুথ এসআইজি লিস্টিং
- ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে ভিভো নতুন স্মার্টফোনটি V2342 মডেল নাম্বার সহ দেখা গেছে।
- নীচে দেওয়া লিস্টিং ইমেজ অনুযায়ী ফোনটি Vivo V40 SE 4G নামে দেখা গেছে।
- ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন প্ল্যাটফর্ম অনুযায়ী Vivo V40 SE 4G স্মার্টফোনে ব্লুটুথ ভার্সন 5.0 দেওয়া হতে পারে।
- মডেল নাম্বারে মিল থাকার কারণে Vivo V40 SE 4G ফোনটি Vivo Y100 4G এবং Vivo V30 Lite 4G ফোনদুটির রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে বলে আশা করা হচ্ছে।
Vivo Y100 4G এর স্পেসিফিকেশন
এই মাসে গ্লোবাল বাজারে Vivo Y100 4G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। নীচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।
- ডিসপ্লে: Vivo Y100 4G স্মার্টফোনে 6.67 ইঞ্চির ফুলএচডি + এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1200নিটস হাই ব্রাইটনেস যোগ করা হয়েছে।
- প্রসেসর: এই ফোনে Qualcomm Snapdragon 685 অক্টাকোর প্রসেসর সহ 2.8Ghz হাই ক্লক স্পীডে কাজ করবে।
- স্টোরেজ: এই ফোনে 8জিবি RAM, 8জিবি ভার্চুয়াল RAM এবং 256জিবি ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।
- ক্যামেরা: Vivo Y100 4G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000এমএএচ বড়ো ব্যাটারি সহ দ্রুত চার্জ করার জন্য 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।
- অন্যান্য: এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং, ডুয়াল স্টেরিয়ো স্পিকার, ডুয়াল সিম, ওয়াইফাই, ব্লুটুথ এর মতো ফিচার অপশন দেওয়া হয়েছে।










