Home খবর 50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo V70 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

50MP সেলফি ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে Vivo V70 স্মার্টফোন, লিক হল স্পেসিফিকেশন

বাজারে বেস্ট ক্যামেরা স্মার্টফোনের প্রসঙ্গ উঠলে প্রিমিয়াম সেগমেন্টে ভিভোর নাম উঠবেই। সম্প্রতি Indian Gadget Awards 2025 এর মঞ্চে 40,000 টাকার চেয়ে কম বাজেটে Vivo V60 ফোনটি বেস্ট মেইনস্ট্রিম ক্যামেরা স্মার্টফোনের খেতাব জিতেছে। এবার কোম্পানির পক্ষ থেকে সুন্দর ক্যামেরা এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ Vivo V70 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়ে গেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

ভিভো তাদের আপকামিং Vivo V70 5G ফোনটি প্রথমে কোম্পানির হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করবে। তবে ফোনটির নাম Vivo V70 এর বদলে Vivo S50 রাখা হতে পারে। অর্থাৎ চীনে আসন্ন Vivo S50 ফোনটি ভারতে Vivo V70 নামে পেশ করা হবে। 2026 সালের প্রথম কোয়ার্টারে চীনে Vivo S50 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এর কিছু দিন পর ভারতে এই সিরিজের ফোনগুলি Vivo V70 সিরিজের অধীনে পেশ করা হবে।

ভারতে আসন্ন Vivo V70 5G ফোনটিতে চারটি 50MP ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Vivo S50 অর্থাৎ Vivo V70 ফোনের ফ্রন্ট প্যানেলেও 50MP সেলফি ক্যামেরা যোগ করা হবে। জানিয়ে রাখি বর্তমান Vivo V60 ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আপকামিং Vivo V70 5G ফোনের সেলফি ক্যামেরার ক্ষেত্রে বড়সড় আপগ্রেড দেখা যাবে।

Vivo V70 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP OIS প্রাইমারি সেন্সর যোগ করা হবে। এর সঙ্গে এই সেট‌আপে LED ফ্ল্যাশ, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x পেরিস্কোপ লেন্স থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে Vivo V60 ফোনটিতে ZEISS ক্যামেরা দেওয়া হয়েছিল। আপকামিং Vivo V70 5G ফোনেও ZEISS ব্র্যান্ডেড ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

Vivo V70 5G ফোনে বড় ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6,500mAh থেকে 7,000mAh পর্যন্ত ব্যাটারি দেওয়া হবে। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। ফোনটিতে রিভার্স চার্জিং বা ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

Vivo V70 5G ফোনে কার্ভড স্ক্রিন দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এই ফোনে 1.5K পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড OLED ডিসপ্লে যোগ করা হবে। আপাতত ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে এবং এর সঙ্গে হাই নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে IP69 রেটিং সহ মেটাল ফ্রেম দেওয়া হতে পারে বলে লিকে জানানো হয়েছে।