Home খবর 50MP সেলফি ক্যামেরা, 7200mAh ব্যাটারি এবং 144Hz OLED ডিসপ্লে সহ লঞ্চ হল vivo V80 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

50MP সেলফি ক্যামেরা, 7200mAh ব্যাটারি এবং 144Hz OLED ডিসপ্লে সহ লঞ্চ হল vivo V80 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

চাইনিজ টেক কোম্পানি ভিভো ভারতের বাজারে তাদের vivo NEXT 2026 ইভেন্টের মঞ্চ থেকে vivo V80 স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে vivo S2 FE ও vivo X fold 6 স্মার্টফোন সহ vivo Vision VR হেডসেট‌ও বাজারে আনা হয়েছে। কোম্পানির নতুন vivo V80 5G ফোনটি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo V80 5G ফোনের স্পেসিফিকেশন

vivo V80 5G ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি VM9 Light-Emitting ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 459PPI পিক্সেল ডেনসিটি এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য vivo V80 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.8GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 13,56,175 AnTuTu Score পেয়েছে। গেমিং ও হেভি প্রসেসিঙের জন্য এতে 4300mm স্কোয়ার আলট্রা লার্জ কুলিং সিস্টেম দেওয়া হয়েছে।

vivo V80 5G ফোনটি লেটেস্ট ও অ্যাডভান্স Android 17 অপারেটিং সিস্টেম সহ কোম্পানির নতুন OriginOS 7 কাস্টম স্কিনে কাজ করে। এই ফোনে Dynamic RAM Expansion টেকনোলজি যোগ করা হয়েছে। এর ফলে এই ফোনের 8GB Physical RAM এর সঙ্গে 16GB Virtual RAM যোগ করে শক্তিশালী 24GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। স্মুথ ও ফাস্ট মাল্টি টাস্কিঙের জন্য এতে LPDDR4X RAM রয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo V80 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, f/2.65 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP টেলিফটো লেন্স এবং 115° FoV সহ 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। জানিয়ে রাখি এই ফোনে সবকটি ZEISS ক্যামেরা সেন্সর রয়েছে।

vivo V80 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এতে দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। আমাদের টেস্টে এই ফোনের PCMark ব্যাটারি বেঞ্চমার্ক স্কোর ছিল 18 ঘন্টা, 36 মিনিট। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, ফলে এই ফোনের মাধ্যমে অন্য ডিভাইস চার্জ করা যাবে।

এই ফোনটির বডি Aerospace-Grade Metal ফ্রেম দিয়ে তৈরি, ফলে এই ফোনটিতে যথেষ্ট মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5GHz Wi-Fi ও Bluetooth 5.4 সহ NFC এবং OTG ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে বেশ কিছু উল্লেখযোগ্য AI ফিচার যোগ করা হয়েছে।

vivo V80 5G ফোনের দাম

ভারতের বাজারে vivo V80 5G ফোনটি 8GB RAM সহ মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 128GB মেমরি রয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 62,999 টাকা। এক‌ইভাবে এই ফোনের 256GB মডেল 69,999 টাকা দামে পেশ করা হয়েছে। এছাড়াও ফোনটির 512GB মডেল 79,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। আগামী 13 অক্টোবর থেকে এই ফোনটি Sunrise Anthem, Horizon Blue ও Stellar Black কালার অপশনে সেল করা হবে। প্রাথমিক সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 10 শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।