ভারতের বাজারে Vivo V80 এবং X Fold6 ফোনের সেল শুরু হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে গত সপ্তাহে এই ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এর মধ্যে V80 ফোনটি প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে পেশ করা হয়েছে। অপরদিকে Vivo X Fold6 ফোনটি কোম্পানির প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। এতে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর, 200MP ক্যামেরা এবং 6,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ফোনদুটির দাম, অফার, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Vivo V80 এবং X Fold6 ফোনের দাম এবং অফার
ভারতে Vivo V80 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 62,999 টাকা, 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 69,999 টাকা এবং 8GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 79,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Sunrise Anthem, Horizon Blue এবং Stellar Black কালার অপশনে বাজারে আনা হয়েছে। লঞ্চ অফারে Vivo V80 5G ফোনের দামে 10 শতাংশ ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে ফোনটিরদামে এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।
কোম্পানির Vivo X Fold6 ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 2,19,999 টাকা দামে Nebula Teal ও Prism Black কালার অপশনে পেশ করা হয়েছে। অনলাইন শপিং সাইট থেকে ফোনটি কেনার সময় সিলেক্টেড ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই ফোনে 26,400 টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করা যাবে। এর সঙ্গে এক্সচেঞ্জ বোনাসও থাকছে।
কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট আমাজন, ফ্লিপকার্ট ও বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে উভয় স্মার্টফোন সেল করা হবে।
Vivo X Fold6 ফোনের স্পেসিফিকেশন
Vivo X Fold6 ফোনে MediaTek Dimensity 9500 Super Edition প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 8.02 ইঞ্চির মেইন ডিসপ্লে এবং 6.51 ইঞ্চির কভার ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির স্ক্রিন AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এতে LTPO টেকনোলজি, 1Hz থেকে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট রয়েছে।
ফটোগ্রাফির জন্য Vivo X Fold6 ফোনে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 200MP Samsung HPB প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50MP Sony LYT-602 টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের মেইন এবং কভার উভয় ডিসপ্লেতে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
Vivo X Fold6 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,900mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 80W ওয়্যার্ড FlashCharge এবং 40W ওয়্যারলেস FlashCharge ফিচার সাপোর্ট করে।
Vivo V80 ফোনের স্পেসিফিকেশন
Vivo V80 ফোনে 6.59 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। স্কিন 2,750 × 1,260 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনের 5,000nits লোকাল পীক ব্রাইটনেস এবং HBM ব্রাইটনেস 1,800nits পর্যন্ত।
প্রসেসিঙের জন্য Vivo V80 ফোনে Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর রয়েছে। এই ফোনটি Android 17 বেস্ড OriginOS 7 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে চার জেনারেশন অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Vivo V80 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির 7,200mAh ব্যাটারি। জানিয়ে রাখি এটি এখনও পর্যন্ত কোম্পানির V সিরিজের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। এই ফোনটির ব্যাটারি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Vivo V80 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে Zeiss দ্বারা প্রস্তুত OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
যেসব ইউজাররা হাই রিফ্রেশ রেট ডিসপ্লে, বড় ব্যাটারি এবং Zeiss ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য Vivo V80 ফোনটি একটি সুন্দর বিকল্প। অপরদিকে যারা প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য Vivo X Fold6 ফোনটি আদর্শ। ইউজাররা তাদের পছন্দ এবং বাজেট অনুযায়ী যে কোনো একটি স্মার্টফোন কিনতে পারেন।
