Vivo তাদের ফ্ল্যাগশিপ Vivo X200 FE এবং Vivo X Fold 5 স্মার্টফোনদুটির লঞ্চ ডেট কনফার্ম জানিয়ে দিয়েছে। লেটেস্ট টিজার অনুযায়ী 2025 সালের 14 জুলাই ভারতে এই দুর্দান্ত স্মার্টফোনদুটি পেশ করা হবে। এই স্মার্টফোনগুলি প্রিমিয়াম ডিজাইন এবং AI পাওয়াড সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি আগেই স্মার্টফোনদুটি চীন ও গ্লোবাল বাজারে পেশ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200 FE এবং Vivo X Fold 5 স্মার্টফোনের লঞ্চ ও ফিচার ডিটেইলস সম্পর্কে।
Vivo X200 FE এবং Vivo X Fold 5 স্মার্টফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস
- কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে 14 জুলাই Vivo X200 FE এবং Vivo X Fold 5 স্মার্টফোনদুটি ভারতে লঞ্চ করা হবে। নিচে দেওয়া স্লাইড ইমেজের মাধ্যমে সম্পূর্ণ তথ্য দেখানো হয়েছে।
- এবার Flipkart এবং vivo India ওয়েবসাইটে স্মার্টফোনদুটির মাইক্রোসাইট লাইভ হয়েছে।
- লঞ্চের পর স্মার্টফোনদুটি ভারতে কোম্পানির ওয়েবসাইট, অনলাইন শপিং সাইট এবং রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।
vivo X200 FE এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Vivo X200 FE 5G স্মার্টফোনে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। ছোটো সাইজের পরও দারুণ ভিউইং উপভোগ করা যাবে। এই স্মার্টফোনটি 0.799 সেমি সহ আল্ট্রা স্লিম প্রোফাইল এবং 186 গ্রাম ও পোর্টেবল।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo X200 FE স্মার্টফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.0GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর থাকবে। এই প্রসেসর অল-বিগ-কোর (4+4) CPU আর্কিটেকচার সহ পেশ করা হবে।
- কালার এবং IP রেটিং: স্মার্টফোনটি প্রমিয়াম লুক সহ Amber Yellow, Frost Blue এবং Luxe Grey এর মতো তিনটি অসাধারণ কালার অপশনে লঞ্চ করা হবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 এবং IP69 রেটিং থাকবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo X200 FE স্মার্টফোনটিতে ZEISS বেস্ড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP Carl Zeiss Sony IMX921 প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে 50MP সুপার টেলিফটো লেন্স (IMX882 Ultra-Sensitive Sensor) এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়া ZEISS মাল্টিফোকাল পোট্রেট মোডে 23mm, 35mm, 50mm এবং 85mm ফোকাল লেন্থ থাকবে।
- ব্যাটারি ও চার্জিং: vivo X200 FE ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হবে এবং এই ব্যাটারি 90W FlashCharge চার্জিং ফিচার সাপোর্ট করবে।
vivo X Fold 5 এর স্পেসিফিকেশন
- ডিজাইন ও ফার্ম ফ্যাক্টর: vivo X Fold 5 স্মার্টফোনটিতে একটি আল্ট্রা স্লিম এবং লাইটওয়েট ফোল্ডেবল ডিজাইন পাওয়া যাবে। এই স্মার্টফোনের ওজন মাত্র 217 গ্রাম এবং ফোল্ড করার পর থিকনেস 0.92 সেমি এবং আলফোল্ড করলে মাত্র 0.43 সেমি হবে। যার ফলে এটি ভারতের সবচেয়ে পাতলা ফোল্ডেবল স্মার্টফোন হতে চলেছে।
- ব্যাটারি এবং চার্জিং: স্মার্টফোনটিতে 6,000mAh ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি চার্জ করার জন্য 80W ওয়্যাড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। এতে সেমি সলিড ইলেক্ট্রোলাইট টেকনোলোজি এবং 4th-জেন সিলিকন এনোড রয়েছে, এর ফলে 866Wh/L এনার্জি ডেনসিটি পাওয়া যাবে। এই ব্যাটারিতে 80.6 ঘন্টা মিউজিক, 13.2 ঘন্টা মিটিং এবং 8.8 দিন পর্যন্ত স্ট্যানবাই টাইম উপভোগ করা যাবে।
- ক্যামেরা: vivo X Fold 5 স্মার্টফোনটিতে ZEISS বেস্ড ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 50MP ZEISS টেলিফটো ক্যামেরা (IMX882, OIS, 70mm equivalent), 50MP Ultra-Sensing VCS বায়োনিক প্রাইমারি ক্যামেরা (IMX921, OIS) এবং 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা (JN1, 120° FOV) রয়েছে।
- AI ফিচার: স্মার্টফোনটিতে AI Smart Office এবং একটি ডেডিকেটেড শর্টকার্ট বাটনের মতো প্রোডাক্টিভিটি টুলস দেওয়া হবে। একইসঙ্গে নতুন AI Magic Move ফিচারও থাকবে। এর সাহায্যে ফটোতে ড্রাগ করা মাত্রই রি-ইরেজ এবং এডিট করা যাবে।








