লিক হল Vivo X200T স্মার্টফোনের ভারতের দাম! জেনে নিন কেমন হবে এই অ্যাডভান্স ফোনের দাম

2025 সালের ডিসেম্বর মাসে ভিভো তাদের ফ্ল্যাগশিপ Vivo X300 এবং X300 Pro ফোনটি লঞ্চ করেছিল। এই ফোনদুটিতে MediaTek এর শক্তিশালী Dimensity 9500 প্রসেসর এবং অ্যাডভান্স 200MP ক্যামেরা থাকবে। Vivo X300 সিরিজের পর, এবার কোম্পানি কিছু ‘ডেয়ারিং’ করতে চলেছে। কোম্পানির এই কাজের মাথামুন্ডু কেউই বুঝতে পারছেন না, তবে কোম্পানি এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসে ভারতের বাজারে Vivo X200T ফোনটি লঞ্চ করতে চলেছে।

Vivo X200T প্রাইস (লিক)

  • 12GB RAM + 256GB Storage: 59,999 টাকা
  • 12GB RAM + 512GB Storage: 69,999 টাকা

শীঘ্রই ভারতে Vivo X200T ফোনটি লঞ্চ হতে চলেছে এবং লঞ্চের আগেই আসন্ন ফোনটির দাম লিক হয়ে গেছে। টিপস্টার অভিষেক যাদব ফোনটির দাম শেয়ার করেছেন। লিক অনুযায়ী ফোনটি 12GB RAM সহ 5G ফোন হবে। এই ফোনটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 59,999 টাকা এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 69,999 টাকা রাখা হতে পারে। এটি এই সিরিজের চতুর্থ স্মার্টফোন হতে চলেছে। এর আগে Vivo X200, X200 FE এবং X200 Pro ফোনগুলি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। ভারতে বাজারে আসন্ন Vivo X200T ফোনটি চীনের Vivo X200s মডেলের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

ভারতে Vivo X200T 5G ফোনটি MediaTek Dimensity 9400+ অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 3 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি প্রসেসর 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। ভারতের বাজারে Vivo তাদের নতুন স্মার্টফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ ফিচার সহ লঞ্চ করা হতে পারে।

Vivo X200T ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। চীনের X200s মডেলটিতে OLED প্যানেলে তৈরি ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 4500 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একই ডিসপ্লে সহ আপকামিং Vivo X200T ফোনটিও লঞ্চ করা হবে।

ভারতের বাজারে ফটোগ্রাফির জন্য Vivo X200T ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে। এতে Vivo এর ইন-হাউস VCS 2.0 কালার সিস্টেম দেওয়া হতে পারে। এই ক্যামেরা সেটআপে 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড Samsung JN1 লেন্স এবং 50MP 3x পেরিস্কোপ টেলিফটো Sony IMX882 সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X200T ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

Vivo X200T ফোনটি Vivo X200s ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হয়, তবে ফোনটি 6,200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি 2025 সালের এপ্রিল মাসে চীনে Vivo X200s ফোনটি লঞ্চ করা হয়েছিল। সেইসময় থেকে এই পর্যন্ত স্মার্টফোনের ব্যাটারি ফিচারের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। তাই Vivo X200T ফোনটিতে 6,500mAh বা তার চেয়ে বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

Vivo X200S স্মার্টফোনটি Android 15 বেস্ড OriginOS 5 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছিল। তবে ভারতে Vivo X200T ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ পেশ করা হতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য আসন্ন Vivo ফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হতে পারে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC এবং IR Blaster ফিচার থাকবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here