Vivo তাদের X300 সিরিজের অধীনে Vivo X300s এবং Vivo X300 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে জানিয়েছে। 30 চীনে ফোনদুটি পেশ করা হবে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার জারি করা হয়েছিল। কিছুদিন আগেই 3C সার্টিফিকেশন প্ল্যাটফর্মে X300s ফোনটি V2548A মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। এবার বেঞ্চমার্কিং ডেটাবেস গীকবেঞ্চে এই ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300s স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী Vivo X300s ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 3,310 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 10,141 স্কোর পেয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর সম্পর্কে জানা যায়নি, তবে মেটাডেটা এর CPU এবং GPU ডিটেইলসের মাধ্যমে চিপসেট সম্পর্কে কনফার্ম জানা গেছে। তাই ফোনটিতে Dimensity 9500 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটিতে প্রায় 16GB RAM এবং Android 16 থাকবে বলেও জানা গেছে।
সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী Vivo X300s ফোনটি একাধিক কনফ্রিগ্রেশনে লঞ্চ করা হতে পারে। এতে 12GB+256GB, 12GB+512GB, 16GB+512GB, এবং 16GB+1TB স্টোরেজ অপশন থাকতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি গ্রিন, পার্পল, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Vivo X300s ফোনটিতে 6.78-ইঞ্চির ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে সেলফির জন্য ফোনটিতে 50-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 200-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
আপকামিং Vivo X300s ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে বড় 7,100mAh ব্যাটারি থাকতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 90W ওয়ার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনটিতে বড় হিট ডিসিপেশন ইউনিট, বাইপাস চার্জিং, ডুয়েল স্পিকার, X-axis লিনিয়ার মোটর এবং USB-C (Gen 3.2) পোর্ট দেওয়া হতে পারে। এছাড়া ফোনটিতে মেটালিক ফ্রেম ডিজাইন থাকতে পারে এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68/69 রেটিং যোগ করা হতে পারে।
যারা ক্যামেরা, পারফরমেন্স এবং ব্যাটারিত সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo X300s ফোনটি ভালো অপশন হতে পারে। এই ফোনে সম্ভাব্য 200MP ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এছাড়া যেসব ইউজাররা হেভি গেমিং বা মাল্টিটাস্কিং পছন্দ করেন, সেইসব ইউজারদের জন্য ফোনটিতে শক্তিশালী MediaTek Dimensity 9500 চিপসেট এবং দারুণ এক্সপিরিয়েন্সের জন্য 16GB RAM যোগ করা হতে পারে।একইসঙ্গে ফোনটিতে উপস্থিত 7,100mAh ব্যাটারি জন্য ইউজাররা সারাদিন বারবার চার্জ করার সমস্যা ছাড়াই ফোনটি ব্যাবহার করতে পারবেন।
যারা টপ-লেভেল ক্যামেরা, বড় ব্যাটারি এবং লেটেস্ট পারফরমেন্স সহ স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা Vivo X300s ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









