কনফার্ম হল Vivo X300s স্মার্টফোনের লঞ্চ, 200MP ক্যামেরা এবং 144Hz ডিসপ্লে সহ হতে পারে লঞ্চ

খুব তাড়াতাড়ি Vivo তাদের Vivo X300s ফোনটি লঞ্চ করতে পারে। আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Vivo X300 Ultra ফোনটির পাশাপাশি আরও একটি নতুন Vivo X300 Max মডেলটিও পেশ করা হতে পারে। সম্প্রতি Mobile World Congress 2026 ইভেন্টের মঞ্চ থেকে ফোনটি একটি কনফিডেনসিয়াল কেসে দেখা গিয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং X300s ফোনটির লঞ্চ ঘোষণা করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X300 Ultra ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

Vivo এর প্রোডাক্ট ম্যানেজার Han Boxiao কনফার্ম জানিয়েছেন কোম্পানির Vivo X300 Max ফোনটি লঞ্চ করা হবে না। এর পরিবর্তে আপকামিং ফোনটি Vivo X300s নামে বাজারে পেশ করা হবে। তিনি ফোনের নাম এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানিয়েছেন। আগে এই ফোনটির নাম “Max” রাখা হবে বলে শোনা গিয়েছিল, কারণ এতে অ্যাডভান্স লেভেলের আপগ্রেড দেওয়া হত। এবার কোম্পানির X-সিরিজের ধারা বজায় রেখে “S” নামে তাদের মডেল লঞ্চ করবে বলে জানিয়েছে। আগেও একই প্যাটার্ন X-সিরিজের মডেলের ক্ষেত্রে দেখা গিয়েছিল।

যারা বড় ডিসপ্লে এবং অসাধারণ ক্যামেরা কোয়ালিটি সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা Vivo X300s ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে একাধিক কোম্পানি কম্প্যাক্ট স্ক্রিন সহ ক্যামেরা ফোকাস ফোন লঞ্চ করছে, তবে এটি বড় ডিসপ্লে এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ স্মার্টফোন হতে চলেছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনের শেষে S টেক্সটের অর্থ হল “SuperMax”, ফলে ফোনটি বিভিন্ন দিক দিয়ে আপগ্রেডেড হতে চলেছে। কোম্পানি জানিয়েছে এই মডেলটি Vivo X300 Ultra ফোনের সঙ্গে এই সিরিজের অংশ হবে এবং ইউজাররা ফ্ল্যাগশিপ ফিচার এবং অসাধারণ ফটোগ্রাফি উপভোগ করতে পারবেন।

Vivo X300s ফোনটিতে 6.78 ইঞ্চির BOE Q10 Plus প্যানেল দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এত বেশি রিফ্রেশ রেট সহ এটি X-সিরিজের প্রথম স্মার্টফোন হতে চলেছে। একইসঙ্গে ফোনটিতে MOBA গেমের জন্য 144FPS পর্যন্ত নেটিভ গেমপ্লে সাপোর্ট করবে বলে জানা গেছে। এই ফোনের ডিসপ্লেতে Zeiss কালার টিউনিং এবং সার্কুলার পোলারাইজেশন টেকনোলোজি ব্যাবহার করা হয়েছে। এর ফলে চোখের জন্য ডিসপ্লে ভালো হবে।

দারুণ অডিওর জন্য Vivo X300s ফোনটিতে সিমেট্রিক 1115 ডুয়েল স্পিকার দেওয়া হয়েছে। অ্যামপ্লিফায়ার এবং নতুন অডিও অ্যালগরিদম রয়েছে। এর ফলে সাইউন্ড ফিল আরও বেশি ওয়াইড এবং পরিষ্কার হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী গেমিং চলাকালীন ফুটস্টেপ এবং গানফায়ার আরও ভালোভাবে শোনা যাবে, ফলে দারুণ গেমিং উপভোগ করা যাবে।

Vivo X300s ফোনে একটি বড় কাস্টম 4D ভাইব্রেশন মোটর দেওয়া হবে, এর ফলে আরও শক্তিশালী ও ডিটেইলস হ্যাপটিক ফিডব্যাক পাওয়া যাবে। এই মোটরটি 10 এর বেশি জনপ্রিয় মোবাইল গেমে উন্নত ভাইব্রেশন ইফেক্ট সাপোর্ট করতে পারবে বলে জানানো হয়েছে। এর ফলে গেমিংয়ের সময় ইউজাররা আরও রিয়েলিস্টিক এক্সপিরিয়েন্স করতে পারবেন। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি এখন পর্যন্ত X-সিরিজের সবচেয়ে বড় ও শক্তিশালী ভাইব্রেশন মোটর হবে।

Vivo X300s ফোনটির আরও একটি বিশেষত্ব ক্যামেরা হতে চলেছে। Han Boxiao জানিয়েছেন Vivo X300s ফোনটিতে Zeiss ব্র্যান্ডেড 200 মেগাপিক্সেল ইমেজ সেন্সর দেওয়া হবে। তবে তিনি এখনও পর্যন্ত ফোনের অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে জানায়নি।

আগের রিপোর্ট অনুযায়ী Vivo X300s ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে, এর সাজের দূরের ছবি জুম করে আরও পরিষ্কারভাবে তোলা যাবে। প্রসেসিঙের জন্য ফোনে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও ফোনটিতে প্রায় 7,000mAh বড় ব্যাটারি থাকতে পারে এবং এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।

Vivo X300s ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি এখনও পর্যন্ত Vivo এর পক্ষ থেকে Vivo X300s ফোনের অফসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি। তবে শীঘ্রই Vivo X300 Ultra ফোনটির সঙ্গে Vivo X300s ফোনটি পেশ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here