vivo চীনের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন vivo X300s লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি মোবাইল ফটোগ্রাফি, অ্যাডভান্স ডিসপ্লে টেকনোলজি এবং AI-বেসড ইমেজিং ফিচার সহ পেশ করা হয়েছে। এই ফোনটির সঙ্গে 200mm G2 টেলিকনভার্টার অ্যাক্সেসরিজও লঞ্চ করা হয়েছে, যা মোবাইল ফটোগ্রাফিকে অন্য মাত্রায় নিয়ে যাবে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
vivo X300s ফোনে 6.78-ইঞ্চির 1.5K AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি vivo X সিরিজের প্রথম এত হাই রিফ্রেশ রেটযুক্ত স্মার্টফোন। এই ডিসপ্লে 8T LTPO টেকনোলজি এবং Q10 Plus লুমিনসেন্ট সাবসট্রেট দিয়ে তৈরি, যা সুন্দর পাওয়ার এফিসিয়েন্সি ও ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিন 2160Hz হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং এবং DC ডিমিং সাপোর্ট করে, ফলে চোখের ওপর কম চাপ পড়ে। এই ডিসপ্লে 2000nits পর্যন্ত গ্লোবাল পীক ব্রাইটনেস এবং 4500nits পর্যন্ত লোকাল পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়াও এই স্ক্রিন 100% P3 কালার গামুট কভার করে।
প্রসেসিঙের জন্য vivo X300s ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি লেটেস্ট MediaTek Dimensity 9500 প্রসেসর রয়েছে, যা ফ্ল্যাগশিপ লেভেল পারফরমেন্স দিতে সক্ষম। এর সঙ্গে এই ফোনে কোম্পানির ইন-হাউস V3+ ইমেজিং চিপ দেওয়া হয়েছে, যা রিয়েল-টাইম ইমেজ প্রসেসিং, লো-লাইট ফটোগ্রাফি এবং ভিডিও স্টেবিলাইজেশন আরও সুন্দর করে তোলে। LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজের দৌলতে এই ফোনটি মাল্টি টাস্কিং এবং হাই-এন্ড গেমিঙের জন্য সুন্দর অপশন হয়ে উঠতে পারে।
vivo X300s ফোনটি প্রো-লেভেল ফটোগ্রাফি ডিভাইস হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 1/1.4-ইঞ্চি সাইজের ও CIPA 4.5 গ্ৰেড ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টেড 200MP Samsung HPB প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেটআপে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Sony LYTIA 602 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এতে ZEISS APO সার্টিফিকেশন রয়েছে এবং এটি 3.5x অপটিক্যাল জুম সাপোর্ট করে। এই ক্যামেরায় ZEISS T* কোটিং রয়েছে, যা সুন্দর কালার ও কম রিফ্লেকশন তৈরি করে।
vivo X300s ফোনে নতুন Zoom Flash II ফিচার দেওয়া হয়েছে। এতে নতুন LED ম্যাটেরিয়াল ব্যাবহার করা হয়েছে এবং এটি 14% উন্নত কালার রেন্ডারিং ইন্ডেক্স দেয়। এর সঙ্গে এতে 10টির চেয়েও বেশি ফিল্ম-স্টাইল লাইটিং প্রোফাইল যোগ করা হয়েছে, ফলে ইউজাররা বিভিন্ন ক্রিয়েটিভ লুকে ছবি তুলতে পারবেন।
এবার AI ফিচারও যথেষ্ট আপগ্ৰেড করা হয়েছে। vivo X300s ফোনে Blueprint Color Palette ফিচার রয়েছে, এর সাহায্যে ইউজাররা নিজেরাই তাদের ছবির ফিল্টার কাস্টোমাইজ করতে পারবেন, সেভ করতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। AI Creation Camera ফিচার anime cosplay ও Hanfu এর মতো বিভিন্ন থীমের ফটোগ্রাফি করার সময় নিজেকে অ্যাডজাস্ট করে নেয় এবং শুটিঙের সময়ই ছবি অপ্টিমাইজ করে নেয়। এর ফলে সুন্দর এবং স্টেবল আউটপুট পাওয়া যায়।
vivo X300s ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 90W ফাস্ট চার্জিং, 40W ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও এই ফোনে IP68 ও IP69 রেটিং, ইন ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Wi-Fi 7 এবং Hi-Fi অডিও ফিচার যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে 200mm G2 টেলিকনভার্টার পেশ করা হয়েছে। মাত্র 153 গ্ৰাম ওজন ও 96mm সাইজের এই অ্যাক্সেসরিজ যথেষ্ট কম্প্যাক্ট। এতে 15-এলিমেন্ট অপটিক্যাল সিস্টেম দেওয়া হয়েছে এবং এটি ZEISS APO স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। সবচেয়ে বড় কথা এটি 200mm পোর্ট্রেট ভিডিও রেকর্ডিং করতে সক্ষম, যা মোবাইল ফটোগ্রাফির জগতে দারুণ আপগ্ৰেড বলে মনে করা হচ্ছে।

চীনের বাজারে vivo X300s ফোনটির 12GB + 256GB মডেল 4,999 ইউয়ান অর্থাৎ প্রায় 68,300 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে এই ফোনটির 16GB + 512GB মডেলের দাম 5,499 ইউয়ান অর্থাৎ প্রায় 75,200 টাকা, 16GB + 512GB ভেরিয়েন্টের দাম 5,999 ইউয়ান অর্থাৎ প্রায় 82,000 টাকা এবং 16GB + 1TB টপ মডেলের দাম 6,999 ইউয়ান অর্থাৎ প্রায় 95,700 টাকা রাখা হয়েছে।
যারা অসাধারণ ক্যামেরা সেটআপ, অ্যাডভান্স ডিসপ্লে টেকনোলজি, শক্তিশালী প্রসেসর ও বড় ব্যাটারি সহ প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন খুঁজছেন এবং চীনে আছেন তাঁরা vivo X300s ফোনটি দেখতে পারেন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির সঙ্গে vivo X300 Ultra ফোনটিও পেশ করা হয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।










