Home খবর লিক হল vivo X500, X500 Pro এবং X500 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন, জেনে নিন কবে হতে পারে লঞ্চ

লিক হল vivo X500, X500 Pro এবং X500 Pro Max ফোনের ভারতীয় লঞ্চ টাইমলাইন, জেনে নিন কবে হতে পারে লঞ্চ

ভিভো তাদের হোম মার্কেট চীনে ‘X500’ সিরিজ লঞ্চের পর গ্লোবাল মার্কেটেও এই সিরিজের স্মার্টফোন পেশ করে দিয়েছে। ইউরোপের পর এবার খুব তাড়াতাড়ি এই ফোনগুলি ভারতের বাজারে আনা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানানো হয়নি, তবে নতুন মিডিয়া রিপোর্টের মাধ্যমে এই সিরিজের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। আরও বলা হয়েছে ভারতের বাজারে এই সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোন পেশ করা হবে।

vivo X500 সিরিজের ভারতীয় লঞ্চ টাইমলাইন

টেক ওয়েবসাইট স্মার্টপ্রিক্সের মাধ্যমে ভারতে vivo X500 সিরিজের লঞ্চ সম্পর্কে জানা গেছে। ওয়েবসাইটে বলা হয়েছে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে কোম্পানির পক্ষ থেকে ভারতে একটি বড় লঞ্চ ইভেন্টের আয়োজন করা হবে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই দেশের মার্কেটে ফ্ল্যাগশিপ vivo X500 সিরিজ পেশ করা হবে। রিপোর্টে নির্দিষ্ট কোনো তারিখের উল্লেখ করা হয়নি, তবে নভেম্বর মাসের শেষের দিকে ফোনগুলি লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max ফোনগুলি পেশ করা হবে বলে জানানো হয়েছে।

vivo X500 সিরিজের স্পেসিফিকেশন

এই সিরিজের সবচেয়ে বড় মডেল vivo X500 Pro Max ফোনে MediaTek এর সবচেয়ে শক্তিশালী মোবাইল চিপসেট Dimensity 9600 Pro রয়েছে। 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 4.55GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনে BOE Q11 luminescent ম্যাটেরিয়াল দিয়ে তৈরি 6.85-ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony LYT-910 প্রাইমারি সেন্সরের সঙ্গে 200MP Samsung HP0 টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ vivo X500 5G ফোনে 3nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে এবং ভারতীয় মডেলেও এই একই প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 50MP Sony LYTIA 828 প্রাইমারি সেন্সর, 64MP LYTIA 610 টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

vivo X500 5G ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 7500mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ভারতের বাজারে vivo X500 সিরিজের তিনটি ফোনে গ্লোবাল মডেলের মতোই স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।