
ভিভো চীন এবং ইউরোপের পর এবার তাদের vivo X500 সিরিজ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে।আগামীকাল অর্থাৎ 26 নভেম্বর ভারতে এই সিরিজের অধীনে vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max স্মার্টফোনগুলি পেশ করা হবে। যারা বাড়ি বসেই এই লঞ্চ ইভেন্ট লাইভ দেখতে চান, তাদের জন্য নিচে এর পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।
26 নভেম্বর ভারতে vivo X500 series লঞ্চ করা হবে। 26 নভেম্বর দুপুর 12টা থেকে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিভো ডট ইনের পাশাপাশি ব্র্যান্ডের এক্স এবং ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও লাইভ স্ট্রিমিং করা যাবে। অন্যদিকে শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্টের মাধ্যমে সরাসরি vivo X500 series এর ভারতীয় লঞ্চ ইভেন্ট দেখানো হবে। এছাড়া ভিভো ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইউজাররা নিজেদের স্মার্টফোনে ভিভো ফোনের লঞ্চ দেখতে পারবেন। আমরা নিচে ভিভো ইন্ডিয়া ইউটিউব পেজের লাইভ লিঙ্ক শেয়ার করেছি।
vivo X500 সিরিজের স্পেসিফিকেশন
vivo X500 5G ফোনটিতে MediaTek Dimensity 9600M অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। অন্যদিকে vivo X500 Pro এবং X500 Pro Max ফোনটি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর সহ লঞ্চ করা হবে। তিনটি স্মার্টফোনে 12GB RAM দেওয়া হবে। vivo X500 5G ফোনটিতে 6.59 ইঞ্চির 1.5K LTPS OLED ডিসপ্লে, X500 Pro ফোনে 6.36 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে এবং X500 Pro Max স্মার্টফোনে 6.85 ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে যোগ করা হবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo X500 Pro Max ফোনটি 7,800mAh ব্যাটারি, vivo X500 Pro ফোন 6,510mAh ব্যাটারি এবং vivo X500 5G মডেল 7500mAh ব্যাটারি সহ পেশ করা হবে। এই তিনটি স্মার্টফোনে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo X500 series এর তিনটি স্মার্টফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
vivo X500 এবং vivo X500 Pro স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা 50MP Sony LYT910 OIS সেন্সর, 64MP 3.5x periscope telephoto সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। অন্যদিকে vivo X500 Pro Max ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony LYT910 প্রাইমারি সেন্সর সহ 200MP Samsung HP0 3.5x OIS telephoto সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড লেন্স যোগ করা হবে।
কোম্পানি তাদের স্ট্র্যাটেজির পরিবর্তন ঘটিয়ে এই প্রথম তাদের এক্স সিরিজের অধীনে প্রো ম্যাক্স মডেল হিসাবে vivo X500 Pro Max স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই মডেলটি সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন হতে পারে। এই ফোনের দাম 2 লক্ষ টাকার চেয়েও বেশি রাখা হতে পারে। তবে vivo X500 Pro ফোনের দাম 1.5 লক্ষ টাকা এবং vivo X500 মডেলের দাম 1 লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। vivo X500, vivo X500 Pro এবং vivo X500 Pro Max মডেলের মধ্য দিয়ে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ তিন ভাগে ভাগ করছে। বিভিন্ন ধরনের ইউজারদের জন্য এই ফোনগুলি যথাযথ অপশন হয়ে উঠবে।
বর্তমানে কোম্পানিগুলি তাদের প্রিমিয়াম সেগমেন্টে শুধুমাত্র প্রসেসর এবং ডিসপ্লেই নয়, বরং ক্যামেরা টেকনোলজি এবং অ্যাক্সেসরিজের ওপরও বিশেষ জোর দিচ্ছে। vivo X500 সিরিজ এর যথার্থ উদাহরণ। পেরিস্কোপ টেলিফটো লেন্স মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের যথেষ্ট পছন্দ হবে, আবার এই সিরিজের সঙ্গে পেশ করা Telephoto Extender Kit স্মার্টফোনকে প্রফেশনাল ফটোগ্রাফির উপযোগী করে তুলবে। এছাড়াও একই সিরিজের অধীনে Pro এবং Pro Max মডেল লঞ্চের মাধ্যমে কোম্পানি প্রিমিয়াম সেগমেন্টে তাদের ইউজারদের জন্য আরও বেশি সংখ্যক অপশন পেশ করে নতুন স্ট্র্যাটেজি ফলো করতে চলেছে।
যারা 1লক্ষ টাকা বাজেট সেগমেন্টে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজাররা vivo X500 Series এর জন্য অপেক্ষা করতে পারেন। বিশেষ করে ক্যামেরা এবং জুম ফটোগ্রাফি প্রেমীদের জন্য আপকামিং সিরিজের X500 Pro এবং X500 Pro Max স্মার্টফোনগুলি দারুন অপশন হয়ে উঠতে পারে। তবে যেসব ইউজাররা ভিভো ছাড়া অন্য ব্র্যান্ডের কথা ভাবছেন, তারা vivo X500 Series এর প্রাইস রেঞ্জে OPPO Find X10 Series দেখতে পারেন।