2027 সালে ভিভো তাদের নতুন ফ্ল্যাগশিপ Vivo X500 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। এবার আপকামিং ফোনটির গ্লোবাল লঞ্চ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী তুর্কির IMEI ডেটাবেসে ফোনটি V2660 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। একইসঙ্গে ব্রাজিলের Vivo এর Jovi ব্র্যান্ডের নামে একটি J2613 মডেল নাম্বার সহ ফোন দেখা গেছে। লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনটি গ্লোবাল বাজারেও লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo X500 Ultra ফোনের লিস্টিং
রিপোর্ট অনুযায়ী আগামী বছর চীনের বাজারে Vivo X500 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। আপকামিং ফোনটি Vivo X500 সিরিজের চতুর্থ মডেল হতে চলেছে। এতে Vivo X500, Vivo X500 Pro এবং Vivo X500 Pro Max ফোনগুলি রয়েছে। এই সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। আগামী 27 অক্টোবর ফোনগুলি পেশ করা হবে।
লিস্টিং অনুযায়ী তুর্কির IMEI ডেটাবেসে ফোনটি V2660 মডেল নাম্বার এবং ব্রাজিলে Jovi ব্র্যান্ডের অধীনে আসন্ন ফোনটি J2613 মডেল নাম্বার সহ দেখা গেছে। তবে IMEI লিস্টিঙের মাধ্যমে ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানা যায়নি। কারণ কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ টাইমলাইন এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হয়নি।
লিক হল Vivo X500 Ultra ফোনের স্পেসিফিকেশন
টিপস্টার Digital Chat Station আপকামিং আল্ট্রা ফোনের সম্ভাব্য ফিচার শেয়ার করেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া ডিটেইলস অনুযায়ী এটি Vivo X500 Ultra স্মার্টফোন হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে Sony LYT910 সেন্সর সাপোর্টেড 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এই ক্যামেরার ফোকাল লেন্থ 35mm হবে বলে জানা গেছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে Vivo X500 Ultra ফোনের প্রাইমারি ক্যামেরা আগের Vivo X300 Ultra মডেলের 200MP ক্যামেরার চেয়ে অনেকটাই কম হতে পারে।
আপকামিং Vivo X500 Ultra ফোনটিতে 200MP টেলিফটো ক্যামেরা থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির ক্যামেরা 1/1.12 ইঞ্চির সেন্সর সহ টেস্ট করা হয়েছে। এই সেন্সরের দৌলতে ফটো তোলার সময়ে দূরের বিষয়বস্তু জুম করে ক্যাপচার করা যায়।
Vivo X500 Ultra ফোনটিতে 6.85 ইঞ্চির LTPO BOE ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 2K+ রেজোলিউশন এবং 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
যারা শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা কোম্পানির পক্ষ থেকে Vivo X500 Ultra ফোনের লঞ্চ এবং সেল ডিটেইলস অফিসিয়ালি ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন।
