Home খবর 2K ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Vivo X500s, লিক হল 144Hz রিফ্রেশ রেট ডিটেইলস

2K ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Vivo X500s, লিক হল 144Hz রিফ্রেশ রেট ডিটেইলস

Vivo এর নতুন স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টিপস্টার Digital Chat Station (DCS) অনুযায়ী ইতিমধ্যেই কোম্পানির আপকামিং S সিরিজের মডেলের ওপর টেস্টিং শুরু করে দিয়েছে। যদিও টিপস্টার আসন্ন ফোনের নাম শেয়ার করেনি। তবে ফোনটি Vivo X500s নামে লঞ্চ করা হতে পারে। লিকের মাধ্যমে শুধুমাত্র ফোনের ডিসপ্লে সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X500s ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক হল Vivo X500s ফোনের স্পেসিফিকেশন

লিক অনুযায়ী Vivo তাদের আপকামিং S সিরিজের মডেলে ইঞ্জিনিয়রিং স্যাম্পেল টেস্ট করা হচ্ছে। ফোনটিতে 6.85 ইঞ্চির 2K+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। টিপস্টার জানিয়েছে স্ক্রিনের চারদিকে ফ্ল্যাট ডিজাইন দেওয়া হবে।

আপকামিং ফোনটি Vivo X500s নামে লঞ্চ করা হলে এটি বাজারে উপস্থিত Vivo X500 ফোনের চেয়ে বড় হতে পারে। একইসঙ্গে 2K+ রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেটের দৌলতে শার্প ভিজুয়াল এবং স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। আসন্ন ফোনের ডিসপ্লে এবং স্পেসিফিকেশন সম্পর্কে এখনও অফিসিয়ালি জানানো হয়নি।

আগের Vivo X300s মডেলটি মার্চ মাসে চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। ফোনটিতে 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। অন্যদিকে সেপ্টেম্বর মাসে চীনে Vivo X500 ফোনটি 6.59-ইঞ্চির 2K ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট সহ লঞ্চ করা হয়েছে।

তাই লিক অনুযায়ী যদি নতুন মডেলে সত্যিই 6.85-ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়, তবে এটি Vivo X300s এবং Vivo X500 উভয় ফোনের চেয়ে বড় হতে পারে। আপাতত আসল ডিটেইলস জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

কবে লঞ্চ হতে পারে Vivo X500s?

বর্তমানে Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের নাম X500s হবে কি না বা লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। লিকের মাধ্যমে ফোনের প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সংক্রান্ত তথ্য প্রকাশ হয়নি।

কোম্পানি আগের Vivo X300s মডেল লঞ্চের প্যাটার্ন অনুসরন করলে তাদের আপকামিং ফোনটি আগামী বছর লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এটি শুধুই ধারণা এবং বর্তমান লিকে লঞ্চ টাইমলাইন উল্লেখ করা হয়নি। অদূর ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।