কয়েক দিন আগে খবর পাওয়া গিয়েছিল চাইনিজ স্মার্টফোন কোম্পানি ভিভো তাদের ‘ভিভো এক্স60’ সিরিজে Vivo X60T নামের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। আজ কোম্পানি অফিসিয়ালি ফোনটি পেশ করে দিয়েছে। প্রথমেই জানিয়ে রাখি এই সিরিজের পুরোনো তিনটি ফোনে যেখানে কোয়ালকম চিপসেট দেওয়া হয়েছিল, সেখানে দাঁড়িয়ে Vivo X60T ফোনটি মিডিয়াটেক চিপসেটে রান করে। সিরিজের Vivo X60 এবং Vivo X60 Pro ফোনদুটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে এবং কোম্পানির Vivo X60 Pro Plus ফোনটিতে স্ন্যাপড্রাগন 888 চিপসেট যোগ করা হয়েছিল। অন্যদিকে নতুন Vivo X60T তে মিডিয়াটেক ডায়মেনসিটি 1100 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটি আপাতত শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে।
স্পেসিফিকেশন
Vivo X60T ফোনটি দেখতে অনেকটা Vivo X60 মডেলের মতোই, তবে ক্যামেরার ক্ষেত্রে পার্থক্য আছে। Vivo X60T তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 13 মেগাপিক্সেলেরই পোর্ট্রেট লেন্স রয়েছে। সবচেয়ে বড় কথা এই ফোনে প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে গিম্বেল ফোটোগ্রাফি দেওয়া হয়েছে যা স্টেবিলাইজেশনের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। প্রসঙ্গত Vivo X60 মডেলে এই ইন্টিগ্ৰেশন নেই।
কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 6.56 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যোগ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
সেলফি ও ভিডিও কলের জন্য Vivo X60T তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এমএএইচের ব্যাটারী রয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার ছাড়াও এতে 5জি ও এনএফসি দেওয়া হয়েছে। এতে 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি যোগ করা হয়েছে।
Vivo X60T ফোনটি আপাতত শুধুমাত্র চীনে একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সেখানে ফোনটির দাম রাখা হয়েছে 3,498 ইউয়ান। ভারতীয় টাকায় এই দাম প্রায় 40 হাজার টাকার সমান।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
