আমরা গত সপ্তাহেই জানিয়েছিলাম ভিভো তাদের লো বাজেট স্মার্টফোন হিসেবে ভারতের বাজারে Vivo Y18i লঞ্চ করতে চলেছে।। এই স্মার্টফোনটির দাম 7,999 টাকা রাখা হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি সমস্ত প্ল্যাটফর্মে এই ফোনটির সেল শুরু করে দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y18i স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo Y18i এর দাম
কোম্পানি Vivo Y18i স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এই ফোনটিতে 4GB RAM এবং 64GB Storage সহ 4GB Virtual RAM সাপোর্ট করে। এই নতুন ভিভো স্মার্টফোনটির দাম মাত্র 7,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি অফলাইন মার্কেট সহ কোম্পানির ওয়েবসাইট এবং অনলাইন স্টোরের মাধ্যমেও সেল করা হচ্ছে। এই ভিভো ফোনটি Gem Green এবং Space Black কালার অপশনে সেল করা হচ্ছে।
Vivo Y18i এর স্পেসিফিকেশন
- 6.56-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
- 4GB RAM + 64GB Storage
- Unisoc T612 প্রসেসর
- 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা
- 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
- 15 ওয়াট 5,000 এমএএইচ ব্যাটারি
ডিসপ্লে: Vivo Y18i স্মার্টফোনটি 2.5D কার্ভ প্যানেল দিয়ে তৈরি 1612 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির বড়ো এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে আই প্রোটেকশন লেয়ার সহ 90Hz রিফ্রেশ রেট এবং 528নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Vivo Y18i স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড এবং ফ্যানটাচ ওএস 14.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Unisoc Tiger T612 চিপসেট দেওয়া হয়েছে।
স্টোরেজ: নতুন এবং সস্তা ভিভো স্মার্টফোনে 4GB RAM, 4জিবি এক্সন্টেডেড RAM ফিচার দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB RAM ব্যাবহার করা যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y18i স্মার্টফোনটিতে ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/2.2 অ্যাপাচারযুক্ত 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 0.08 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি জন্য এফ/2.2 অ্যাপাচারযুক্ত 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: Vivo Y18i স্মার্টফোন জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং সহ পেশ করা হয়েছে। এই ফোনে 150% ভলিউম বুস্ট সহ স্টেরিয় স্পিকার, 3.5এমএম হেডফোন জ্যাক সহ 5GHz ওয়াই-ফাই এবং ব্লুটুথ 5.0 এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।










