মাত্র 7999 টাকা দামে লঞ্চ হল 5500mAh ব্যাটারি, 8GB পর্যন্ত RAM সহ Vivo Y19e, জেনে নিন ডিটেইলস

আজ vivo ভারতীয় বাজারে তাদের Y সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে vivo Y19e স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটিতে শক্তিশালী 5500mAh ব্যাটারি, Unisoc T7225 অক্টা-কোর প্রসেসর, 8GB RAM এবং মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি মতো বিভিন্ন ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনে বিভিন্ন AI ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo Y19e স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo Y19e এর দাম এবং সেল

vivo Y19e ফোনটি মাত্র 7,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 4GB RAM এবং 64GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। 20 মার্চ থেকে এই ফোনটি Flipkart, vivo ইন্ডিয়া শপিং সাইট এবং সমস্ত পার্টনার রিটেইল স্টোরের মাধ্যমে সেল শুরু হয়ে যাবে। এছাড়া vivo Y19e ফোনটি স্লিক এবং প্রিমিয়াম ডিজাইন সহ Titanium Silver এবং Majestic Green এর মতো কালার অপশনে সেল করা হবে।

Vivo Y19e এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

vivo Y19e ফোনটিতে 6.74-ইঞ্চির (17.11cm) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের স্ক্রলিং এবং ট্রানজেশন স্মুথ করার জন্য 90Hz রিফ্রেশ রেট, সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এই ফোনের ডিসপ্লে LED-ব্যাকলিট LCD প্যানেলে ভালো ব্রাইটনেস এবং পাওয়ার সেভিঙের জন্য ডিজাইন করা হয়েছে।

প্রসেসর

vivo Y19e ফোনে Unisoc T7225 অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেটে স্মুথ মাল্টিটাস্কিং, পাওয়ার এফিসিয়েন্সি এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 4GB + 4GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে, ফলে 8GB পর্যন্ত পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ সহ 2TB পর্যন্ত এক্সপেন্ডেবল স্টোরেজ রয়েছে। এই ফোনটি Android 14 এবং FunTouch OS 14 সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা

vivo Y19e ফোনটিতে AI-পাওয়ার্ড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 13MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাটিতে ন্যাচারাল বোকে ইফেক্ট, ইন্টেলিজেন্ট সিন রিকগনিশন এবং AI Erase ও AI Enhance এর মতো বিভিন্ন ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও, ফোনটিতে 10x ব্রাইটনেস সহ হাই-ইনটেনসিটি LED ফ্ল্যাশলাইট রয়েছে, ফলে লো-লাইটেও অসাধারণ ফটোগ্রাফিক এক্সপিরিয়েন্স পাওয়া যায়।

ব্যাটারি

vivo Y19e ফোনে বড় 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে সারাদিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এই ফোনটিতে দীর্ঘ সময় পর্যন্ত গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যাবহার করা যাবে।

মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি

এই ফোনটিতে SGS এবং ড্রপ এবং ঝাঁকুনি থেকে সুরক্ষার জন্য মিলিটারি গ্রেড সক রেসিস্টেন্স সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here