আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিভো তাদের নতুন Vivo Y19s GT 5G ফোন লঞ্চ করতে পারে। গুগল প্লে কনসোলে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছিল। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ফোনটি স্পট করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। আপকামিং ফোনটি Vivo T4 Lite , Y29s এবং Y29t 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y19s GT 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo Y19s GT 5G এর গীকবেঞ্চ লিস্টিং
- গীকবেঞ্চ সাইটে Vivo Y19s GT 5G ফোনটি V2526 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে MediaTek MT6835 প্রসেসর দেওয়া হবে।
- এই প্রসেসরে 2GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি কোর এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত দুটি হাই পারফরমেন্স কোর রয়েছে। তবে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।
- লিস্টিং ডিটেইলসের মাধ্যমে ফোনটিতে 6GB RAM থাকবে বলে আভাস পাওয়া গেছে।
- ফোনটি Android 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে।
- Geekbench 6 টেস্টে Vivo Y19s GT 5G ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 725 এবং মাল্টি কোর টেস্টে 1210 স্কোর পেয়েছে।
- তাই আপকামিং ফোনটির স্পেসিফিকেশন Vivo Y19, T4 Lite, Y29s, বা Y29t ফোনের মতো হবে বলে মনে করা হচ্ছে।
Vivo Y19s GT 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
- আপকামিং Vivo Y19s GT 5G ফোনটিতে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সের থাকতে পারে।
- ফোনটিতে 5,500mAh ব্যাটারি এবং 15W চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
- ফোনটির ক্যামেরা সেটআপে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে রাখি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে আপকামিং Vivo Y19s GT 5G ফোনটি লিস্টেড হওয়ার জন্য এটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত ফোনটির অফিসিয়াল দাম সম্পর্কে জানা যায়নি, তবে এইসব ফিচার সহ ফোনটি কম দামে পেশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।










