Home খবর ওয়েবসাইটে লিস্টেড হল Vivo Y20 (2021), লো বাজেটে শীঘ্রই হবে লঞ্চ

ওয়েবসাইটে লিস্টেড হল Vivo Y20 (2021), লো বাজেটে শীঘ্রই হবে লঞ্চ

ভিভো গত আগস্ট মাসে ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজে Vivo Y20 স্মার্টফোন লঞ্চ করেছিল। ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীসহ এই ফোনটি মাত্র 12,990 টাকা দামে লো বাজেটে পেশ করা হয়। এই ফোনটির সফলতার পর এবার কোম্পানি ফোনটির আপগ্ৰেডেড ভার্সন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভিভোর এই আগামী ফোনটি Vivo Y20 (2021) নামে ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে যা শীঘ্রই পেশ করা হবে।

আরও পড়ুন: 10 ডিসেম্বর লঞ্চ হবে OPPO Reno 5 সিরিজ, তিনটি শক্তিশালী স্মার্টফোন হতে পারে লঞ্চ

থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC তে Vivo Y20 (2021) ফোনটি লিস্টেড করা হয়েছে। এখানে স্পষ্টভাবে Vivo Y20 (2021) নামের উল্লেখ করা হয়েছে। তবে এই লিস্টিঙে ফোনটির নাম ছাড়া অন্য কোনো ডিটেইলস বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলা হয়নি। কিন্তু এই সার্টিফিকেশন সামনে আসায় মনে করা হচ্ছে শীঘ্রই কোম্পানি মার্কেটে এই ফোনটি লঞ্চ করে দেবে। আশা করা হচ্ছে Vivo Y20 (2021) ফোনটি লো বাজেট ক‍্যাটাগরিতেই পেশ করা হবে।

Vivo Y20

কোম্পানির Vivo Y20 তে  ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.51 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে কালার ওএসে কাজ করে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেটে রান করে।

আরও পড়ুন: Exclusive: প্রকাশ‍্যে এল Redmi 9 Power ও Mi 10i এর র‍্যাম, স্টোরেজ ও কালার ভেরিয়েন্ট, শীঘ্রই ভারতে হবে লঞ্চ

ফোটোগ্রাফির জন্য Vivo Y20 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে দুটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। ভিডিও কলের জন্য এই ফোনে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Vivo Y20 ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য এতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo Y20 তে 18 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। ভারতে ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 12,990 টাকা এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 13,990 টাকা দামে সেল করা হয়। Vivo Y20 ফোনটি Obsidian Black ও Dawn White কালার ভেরিয়েন্টে পেশ করা হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন