চাইনিজ টেক কোম্পানি ভিভো আজ ভারতের মার্কেটে Vivo Y20T নামের একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির ‘ওয়াই’ সিরিজের এই লেটেস্ট স্মার্টফোনটি 6GB RAM + 1GB RAM (এক্সপ্যান্ডেভল র্যাম ফিচার) এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 6.51 ইঞ্চির ডিসপ্লে, Qualcomm Snapdragon 662 চিপসেট, 13MP Camera ও 5,000mAh ব্যাটারির মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। ইতিমধ্যে অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোরে 15,490 টাকা দামে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে।
Vivo Y20T এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের লেটেস্ট Vivo Y20T ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত ও এলসিডি প্যানেলে তৈরি 6.51 ইঞ্চির লার্জ এইচডি+ ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের নাম রাখা হয়েছে হলো ফুল ভিউ ডিসপ্লে। এই ফোনটির বডি প্লাস্টিক দিয়ে তৈরি এবং এর ডায়মেনশন 164.41 × 76.32 × 8.41 এমএম ও ওজন 192 গ্ৰাম।
Vivo Y20T ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে এবং এটি ফানটাচ ওএস 11.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে স্মুথ ও ল্যাগ ফ্রি গেমিঙের জন্য এতে মাল্টি টার্বো 5.0 টেকনোলজি যোগ করা হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
Vivo Y20T ফোনটি 4জি ভোএলটিই সাপোর্টেড একটি ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটি ফিচার, ওটিজি ও 3.5 এমএম হেডফোন জ্যাকের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার আছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo Y20T এর দাম
ভারতে Vivo Y20T ফোনটি 6 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনটি Extended RAM 2.0 ফিচারের সঙ্গে লঞ্চ করা হয়েছে, যার সাহায্যে ফোনের র্যাম 1 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফলে Vivo Y20T ফোনটিতে 7GB RAM ব্যবহার করা যায়। এই ফোনটি 15,490 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আজ থেকেই এটি Obsidian Black ও Purist Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











