জানা গেল চীনে Vivo Y300 5G ফোনের লঞ্চ ডেট, জেনে নিন কেমন হবে এই ফোন

এই বছর Vivo সেপ্টেম্বর মাসে Vivo Y300 Pro স্মার্টফোনটি চীনে লঞ্চ করেছে, এবার কোম্পানি তাদের Y সিরিজের অধীনে Y300 5G ফোনটি চীনের বাজারে পেশ করা প্রস্তুতি নিচ্ছে। এই Vivo Y300 5G মডেলটি ভারতে সেল হওয়া মডেলের থেকে সম্পূর্ণ আলাদা হবে। এই ফোনটি মূলত বিনোদনের কথা মাথায় রেখে পেশ করা হবে। কারণ এতে AAC Technologies এর মতো সাউন্ড টেকনোলজি প্রস্ততকারী কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে তৈরি রেয়ার মাউন্টেড স্পিকার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Vivo Y300 5G স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।

Vivo Y300 ফোনের চীনের লঞ্চ ডেট

16 ডিসেম্বর চীনের সময় অনুযায়ী 14:30 (12 PM IST) Vivo Y300 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। যেসব ইউজাররা 24 ঘন্টার মধ্যে ই-স্টোর ওয়েবসাইটের মাধ্যমে Vivo Y300 5G ফোনটি কিনবেন, তাঁরা একটি বিশেষ গিফ্ট ব্যাগ পেয়ে যাবেন। এতে Vivo Life ব্যাকপ্যাক, পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টি, স্ক্রিন ইনশিওরেন্স (1টি কিনলে 1 বছরের জন্য বিনামূল্যে) এবং আরও অনেক কিছু রয়েছে।

কেমন হতে চলেছে Vivo Y300 5G ফোনের ফিচার?

  • Vivo Y300 5G ফোনের চীনের ভার্সন AAC-টিউন স্পিকার সহ পেশ করা হবে। এই ফোনের রেয়ার প্যানেলে একটি বড় রাউন্ড ক্যামেরা মডিউল থাকবে। এতে ‘Hi-Res 3D’ অডিও টেক্সট লেখা রয়েছে।
  • এই ফোনটিতে 600 শতাংশ বেশি শব্দ এবং 3D প্যানোরামিক অডিও পাওয়া যাবে।
  • কোম্পানির পেশ করা টিজার ইমেজের মাধ্যমে ফোনের সম্পূর্ণ ডিজাইন দেখানো হয়েছে।
  • Vivo Y300 ফোনের ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা জন্য এবং ফ্ল্যাট স্ক্রিনের সেন্টারে পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। তবে এই Y300 Pro ফোনে কার্ভ এজ দেওয়া হয়েছে।
  • ফোনটিতে গোলাকার কর্নার সহ একটি বক্সি চেসিস রয়েছে। এই ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে একটি বড় চারকোণা মডিউল রয়েছে, এতে ডুয়েল ক্যামেরা সেন্সর এবং একটি LED ফ্ল্যাশ রিং দেওয়া হয়েছে।
  • ফোনটি নতুন ‘গ্রিন পাইন’ কালার অপশনে দেখানো হয়েছে, তবে একটি সাদা কালার অপশনও থাকবে।
  • Weibo এর মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo Y300 ফোনের থিকনেস মাত্র 7.79 মিমি হবে এবং 6,500mAh বড় আল্ট্রা-থিন ব্লু ওশিয়ান ব্যাটারি থাকবে।
  • Vivo Y300 ফোনে 1300nits পীক ব্রাইটনেস এবং SGS Eye Protection ডিসপ্লে দেওয়া হবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here