Vivo কোম্পানি ভারতীয় বাজারে নিজের 5জি প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তার করতে চলেছে আর আগামী 15 জুলাই ইন্ডিয়াতে নতুন ভিভো ফোন Vivo Y72 5G লঞ্চ করবে। বিগত দিনে 91মোবাইলস নিজের এক্সক্লুসিভ রিপোর্টে বলেছিল যে ভিভো ওয়াই72 5জি ফোনকে ভারতীয় বাজারে 22,990 টাকা দামে লঞ্চ করা যেতে পারে। আবার আজকে ফোনটি বাজারে আসার আগেই আমরা এই ফোনের এক্সক্লুসিভ স্পেসিফিকেশন্সও নিয়ে এসেছি।
Vivo Y72 5G এর দাম
ভিভো ওয়াই72 5জি এর দামের কথা বললে এই ফোনের 8GB RAM মডেলের দাম 22,990 টাকা বলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ভিভো কোম্পানি এই ফোনের সাথে অফারও নিয়ে এসেছে যার মধ্যে HDFC Bank, ICICI Bank আর Kotak Bank এর কার্ডের সাথে 1,500 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার এর সাথেই Vivo Y72 5G ফোন কিনলে ওয়ান টাইম স্ক্রিন রিপ্লেসমেন্ট আর 10,000 টাকার Jio benefits পাওয়া যাবে।
Vivo Y72 5G এর স্পেসিফিকেশন্স
ভিভো ওয়াই72 5জি ফোনটিকে 2408 × 1080 পিক্সেল রেজিউলেশনের 6.58 ইঞ্চির ফুলএইচডি+ স্ক্রিনে লঞ্চ করা হবে যা একটি হ্যালো ফুলব্লু ডিসপ্লে। Vivo Y72 5G এর স্ক্রিন 90হার্টজ রেটে কাজ করবে। এই ভিভো।ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হবে যার সাথে ফানটাচ ওএস থাকবে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 480 চিপসেট দেখা যাবে। শোনা যাচ্ছে যে Vivo Y72 4G মডেলটি মিডিয়াটেকের ডায়মনসিটি 700 চিপসেটে কাজ করতো।
Vivo Y72 5G সম্পর্কে তথ্য পাওয়া গেছে যে এই মোবাইল ফোনটি 8জিবি র্যাম মেমরিতে লঞ্চ হবে যার সাথে 4জিবির এডিশন ভার্চুয়াল মেমরি দেখা যাবে। আবার ভিভো ওয়াই72 5জি কে 128 জিবির ইন্টারনাল স্টোরেজে বাজারে আনা হবে। এই ফোনটি কত জিবির মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে এই কথা এখনো জানা যায়নি। আবার এর সাথেই ফোনের অন্য র্যাম ভেরিয়েন্ট নিয়ে আসার লক্ষনও কম দেখা যাচ্ছে। এই ফোনের ডায়মেনশান 164.2 × 75.4 × 8.4মিমি আর ওজন 185গ্রাম বলা হয়েছে।
ফোটোগ্রাফি সেগ্মেন্টের কথা বললে Vivo Y72 5G ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে যার মধ্যে এলইডি ফ্ল্যাশের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আর 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেখা যাবে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এই ফোনে 8মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়ার কথা সামনে এসেছে। বলা হয়েছে যে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটি 5,000এমএএইচ এর ব্যাটারীর সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
