Vivo কোম্পানির NEX লাইনআপ কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন। কোম্পানি তাদের Vivo NEX সিরিজের ফোনগুলি লেটেস্ট হার্ডওয়্যারের সঙ্গে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে পেশ করে থাকে। ভিভো বিগত কয়েক মাস ধরে তাদের আগামী নেক্স স্মার্টফোন নিয়ে কাজ করছে। কোম্পানি সাধারণত তাদের ফ্ল্যাগশিপ Vivo NEX ফোন বছরের মাঝামাঝি লঞ্চ করে থাকে। এতদিন পর্যন্ত আপকামিং Vivo NEX ডিভাইস সম্পর্কে বেশি কিছু জানা ছিল না। এবার টিপস্টার Digital Chat Station ভিভোর এই আগামী স্মার্টফোন সম্পর্কে কিছু তথ্য শেয়ার করেছেন।
Snapdragon 888 চিপসেটের সঙ্গে লঞ্চ হবে আগামী Vivo NEX স্মার্টফোন
টিপস্টার জানিয়েছেন কোম্পানির আগামী NEX ফোনটি NEX 5 নামে পেশ করা হতে পারে। এই আপকামিং ভিভো স্মার্টফোন Qualcomm Snapdragon 888 চিপসেটে রান করবে বলে জানা গেছে। টিপস্টার তাঁর টুইটে জানিয়েছেন এই আগামী NEX ডিভাইসে অভিনব ডিজাইন দেখা যেতে পারে। লিক রিপোর্ট থেকে জানা গেছে NEX 5 ফোনটি 6.78-ইঞ্চির কোয়াড কার্ভ ডিসপ্লের সঙ্গে দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। এর মধ্যে একটি ভেরিয়েন্টে আন্ডার ডিসপ্লে ক্যামেরা এবং অপর ভেরিয়েন্টে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে বলে টিপস্টার উল্লেখ করেছেন।
50 মেগাপিক্সেলের ক্যামেরা
কানাঘুষো শোনা যাচ্ছে যে আগামী NEX ফোনে में Samsung 50MP GN2 সেন্সর দেওয়া হতে পারে যা Zeiss অপটিক্স এবং OIS ফিচারযুক্ত হবে। এতে Vivo এর Gimbal Stabilisation 2.0 টেকনোলজি থাকবে। এই ফোনে 4500mAh এর ব্যাটারি দেওয়ার সম্ভাবনা আছে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কোম্পানি 66W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। তবে কিছু লিক রিপোর্ট অনুযায়ী এতে 120W Super Flash Charge ওয়্যার্ড এবং 60W ওয়্যারলেস চার্জিং থাকবে।
IP68 রেটিং
ভিভোর এই আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন IP68 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্সের সঙ্গে লঞ্চ করা হবে বলে জানা গেছে। বর্তমানে অনেক স্মার্টফোনই ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স ছাড়াই লঞ্চ হতে দেখা যায়। এই মুহুর্তে দাঁড়িয়ে ভিভোর আগামী ফ্ল্যাগশিপ স্মার্টফোন NEX সম্পর্কে বেশি কিছু জানা যায়নি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









