Jio-Airtel ইউজারদের পর এবার চাপের মুখে Vi গ্রাহকরাও! এই কোম্পানিও বাড়াল প্ল্যানের দাম

রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের পর এবার দেশের তৃতীয় সবচেয়ে বড় টেলিকম কোম্পানি অর্থাৎ ভোডাফোন আইডিয়া গ্রাহকরাও যথেষ্ট চিন্তায় পড়ে গেছেন। গত শুক্রবার রাতে ভোডাফোন আইডিয়া তাদের ট্যারিফ বাড়ানোর কথা ঘোষণা করেছে। জিও ও এয়ারটেলের মতোই ভিআইও তাদের প্রিপেইড এবং পোস্টপেইড উভয় প্ল্যানের দাম বাড়িয়েছে। তবে প্রথম দুই টেলিকম কোম্পানির চেয়ে কিছুটা আলাদা পথে হেঁটে Vi এর প্ল্যান 3 জুলাই এর বদলে 4 জুলাই থেকে কার্যকর হবে।

21% পর্যন্ত দাম বাড়াল Vi

ভোডাফোন আইডিয়া টেলিকম কোম্পানি তাদের প্ল্যানের দাম 10-21% পর্যন্ত বারিয়েচ্ছে। অন্যদিকে এয়ারটেলও বাড়িয়েছে 10-21% পর্যন্ত দাম বাড়িয়েছে, তবে জিও বাড়িয়েছে 25 শতাংশ দাম।

Vodafone Idea প্রিপেইড প্ল্যানের নতুন এবং পুরনো দাম

প্ল্যানের পুরনো দামবেনিফিটভ্যালিডিটিপ্ল্যানের নতুন দাম
179 টাকা2GB ডেটা, আনলিমিটেড কলিং, 300 SMS28 দিন199 টাকা
459 টাকা6GB ডেটা, আনলিমিটেড কলিং, 300 SMS84 দিন509 টাকা
1799 টাকা24GB ডেটা, আনলিমিটেড কলিং, 300 SMS365 দিন1999 টাকা
269 টাকা1GB/day ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS28 দিন299 টাকা
299 টাকা1.5GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS28 দিন349 টাকা
319 টাকা2GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS1 মাস379 টাকা
479 টাকা1.5GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS56 দিন579 টাকা
539 টাকা2GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS56 দিন649 টাকা
719 টাকা1.5GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS84 দিন859 টাকা
839 টাকা2GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS84 দিন979 টাকা
2899 টাকা1.5GB/day ডেটা, আনলিমিটেড ডেটা (12am to 6am), উইকেন্ড ডেটা রোলওভার, ডেটা ডেলাইট, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS365 দিন3499 টাকা
19 টাকামোট 1GB ডেটা1 দিন22 টাকা
39 টাকামোট 2GB ডেটা1 দিন48 টাকা

 

ওপরের লিস্টে ভোডাফোন আইডিয়ার নতুন দাম সহ প্রিপেইড প্ল্যানের ডিটেইলস দেখানো হল। কোম্পানির 19 টাকা দামের ডেটা অ্যাড অন প্ল্যানের দাম বাড়িয়ে 22 টাকা করে দেওয়া হয়েছে। এই প্ল্যানটি এয়ারটেলের অফারের মতোই। এছাড়াও 719 টাকা এবং 839 টাকা দামের প্ল্যানের দাম বাড়িয়ে 859 টাকা এবং 979 টাকা করা হয়েছে, এটিও এয়ারটেলের অফারের মতো। এখনও পর্যন্ত Vi তাদের 5G সার্ভিস শুরু করেনি, তবে কোম্পানি তাদের ইউজারদের Vi Hero Unlimited অফারে বিভিন্ন ডেটা বেনিফিট দিয়ে থাকে।

Vodafone Idea পোস্টপেইড প্ল্যানের নতুন এবং পুরনো দাম

প্ল্যানের পুরনো দাম (টাকা)বেনিফিটভ্যালিডিটিপ্ল্যানের নতুন দাম (টাকা)
4011 কানেকশন, 200GB ডেটা, রোলওভার সহ 50GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড নাইট ডেটা, 3000 SMS, 1টি কমপ্লিমেন্টারি ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশনbill cycle451
5011 কানেকশন, 200GB ডেটা, রোলওভার সহ 90GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড নাইট ডেটা, 3000 SMS, 2টি কমপ্লিমেন্টারি ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশনbill cycle551
ফ্যামিলি 6012 কানেকশন, রোলওভার সহ 70GB প্রাইমারি + 40GB সেকেন্ডারি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড নাইট ডেটা, 3000 SMS, 2টি কমপ্লিমেন্টারি ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশনbill cycleফ্যামিলি 701
ফ্যামিলি 10014 কানেকশন, রোলওভার সহ 140GB প্রাইমারি + 40GB সেকেন্ডারি ডেটা, আনলিমিটেড ভয়েস কল, আনলিমিটেড নাইট ডেটা, 3000 SMS, 2টি কমপ্লিমেন্টারি ওটিটি অ্যাপ সাবস্ক্রিপশনbill cycleফ্যামিলি 1201

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here