টেলিকম অপারেটর কোম্পানি ভোডাফোন আইডিয়া (Vi) তাদের গ্ৰাহকদের জন্য একটি সুন্দর অফার পেশ করেছে। এই নতুন অফার অনুযায়ী Vi তাদের প্রিপেইড গ্ৰাহকদের কোম্পানির কিছু বাছাই করা প্ল্যানে এক বছরের জন্য ওটিটি প্ল্যাটফর্ম Zee5 এর ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে। কোম্পানির এই নতুন অফার 355 টাকা, 405 টাকা, 595 টাকা, 795 টাকা ও 2,595 টাকা দামের রিচার্জের ক্ষেত্রে কার্যকর।
আরও পড়ুন: 8GB RAM ও সবচেয়ে শক্তিশালী প্রসেসরের সঙ্গে আসছে OnePlus 8T, লঞ্চ হতে পারে 14 অক্টোবর
কোম্পানির পক্ষ থেকে তাদের বাছাই করা প্ল্যানে ইউজাররা 12টি ভাষায় এক বছরের জন্য বিনামূল্যে জি5 এর কন্টেন্ট উপভোগ করতে পারবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই পাঁচটি প্ল্যানের অন্যান্য বেনিফিট সম্পর্কে।
355 টাকা ও 405 টাকা
কোম্পানির এই দুটি প্ল্যানেরই ভ্যালিডিটি 28 দিন। এর মধ্যে 355 টাকার প্ল্যানে কোনো কলিং বেনিফিট পাওয়া যায় না। এই প্ল্যানে মোট 50 জিবি ডেটা উপভোগ করা যায়। এছাড়া 405 টাকা দামের প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলের সঙ্গে মোট 90 জিবি ডেটা পাওয়া যায়।
আরও পড়ুন: এক ধাক্কায় OnePlus 7T Pro এর দাম কমল 4000 টাকা, জেনে নিন নতুন প্রাইস
595 টাকা, 795 টাকা ও 2,595 টাকা
এই তিনটি প্ল্যানের বেনিফিট আলাদা হলেও প্রতিটি প্ল্যানেই যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও 2 জিবি ডেটা পাওয়া যায়। এছাড়া এর মধ্যে 595 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 56 দিন, 795 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন ও 2,595 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন।
আজকের দিনে দাঁড়িয়ে জিও ও এয়ারটেল অত্যন্ত অ্যাগ্ৰেসিভ ভঙ্গিতে বিনামূল্যে ডিজনী+ হটস্টার ভিআইপির সাবস্ক্রিপশন দিয়ে ইউজারদের আকর্ষণ করার চেষ্টা করে চলেছে। সেখানে দাঁড়িয়ে ভোডাফোন আইডিয়ার Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশনযুক্ত প্রিপেইড প্ল্যান পেশ করা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় মনে করা হচ্ছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











