Home খবর Airtel নিয়ে এসেছে তাদের 26 টাকা দামের সস্তা ডেটা প্ল্যান, জেনে নিন বিস্তারিত

Airtel নিয়ে এসেছে তাদের 26 টাকা দামের সস্তা ডেটা প্ল্যান, জেনে নিন বিস্তারিত

সম্প্রতি ভারতীয় এয়ারটেল ইউজারদের জন্য 26 টাকা দামে নতুন ডেটা প্ল্যান পেশ করেছিল। একইভাবে এই ধারা বজায় রেখে ভারতের দ্বিতীয় জনপ্রিয় টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া লিমিটেড (VIL) তাদের 26 টাকা দামের রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। জানিয়ে রাখি এই ডেটা প্ল্যানটি অবিকল এয়ারটেলের রিচার্জ প্ল্যানের মতোই দেওয়া হচ্ছে। এর আগেও অনেকবার ভোডাফোন আইডিয়া এমন করেছে, তাই এয়ারটেলকে টেক্কা দিয়ে নতুন ডেটা ভাউচার প্ল্যান পেশ করায় অবাক হওয়ার কিছু নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vi এর নতুন রিচার্জ প্ল্যানের অফার ডিটেইলস।

ভোডাফোন আইডিয়া এর 26 টাকা দামের রিচার্জ প্ল্যান

Vi এর 26 টাকা দামের রিচার্জ প্ল্যানে অ্যাক্টিভ সার্ভিস ভ্যালিডিটি দেওয়া হয় না। কারণ এটি ডেটা ভাউচার প্ল্যান এবং অ্যাক্টিভ সার্ভিস প্রি পেইড প্ল্যান নয়। এই প্ল্যানে ইউজাররা 1.5GB ডেটা এবং রিচার্জ করার দিনই এই প্ল্যানের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। ইউজাররা এই প্ল্যানটি তাদের অ্যাক্টিভ প্ল্যানের সঙ্গে ব্যাবহার করতে পারবেন।

আবার অ্যাক্টিভ প্ল্যানের প্রতি দিনের ডেটা শেষ হয়ে যাওয়ার পর এই ডেটা প্ল্যান প্রয়োজন বেশি হবে। একইভাবে যেসব ইউজারদের কম ডেটা প্রয়োজন হয়, তবে Vi এর 22 টাকা দামের ডেটা প্ল্যানে 1GB ডেটা পাওয়া যাবে। তবে এই প্ল্যানেরও সার্ভিস ভ্যালিডিটি নেই।

কমে গেছে Vi এর এই প্ল্যানের ভ্যালিডিটি

সম্প্রত প্রকাশ্যে এসেছিল Vi তাদের দুটি প্রি-পেইড প্ল্যানের বেনিফিট কমিয়ে দিয়েছে। Vi এর পক্ষ থেকে 666 টাকা এবং 479 টাকা দামের দুটি প্ল্যানের ভ্যালিডিটি কমানো হয়েছে। এবার Vi তাদের 479 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 8 দিন এবং 666 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 13 দিন কম করে দিয়েছে। তবে প্ল্যানের সুবিধাগুলির কোনো পরিবর্তন করা হয়নি।

ওভারঅল রেভিনিউ বাড়ানোর জন্য এই প্ল্যানদুটির ভ্যালিডিটি কমানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এর ফলে কোম্পানির অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) বাড়বে। তবে এর ফলে কোম্পানির গ্রাহকরা কিছুটা নিরাশ হবে বোঝাই যাচ্ছে। একে তো ইউজাররা 5G পরিষেবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার ওপর কোম্পানি আবার প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। জানিয়ে রাখি গত জুলাই মাসের সমস্ত প্ল্যানের দাম বৃদ্ধির পর জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার বহু ইউজার তাদের নাম্বার বিএসএনএলে পোর্ট করিয়ে নিয়েছেন।