আরও শক্তিশালী হতে চলেছে WhatsApp গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা, যুক্ত হচ্ছে নতুন ফিচার!

বেশ কিছুদিন থেকেই WhatsApp তার ইউজারদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন নতুন নতুন ফিচার পেশ করছে। সূত্র অনুযায়ী, সম্প্রতি WhatsApp ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা প্রদানের জন্য একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে এই মেসেজিং অ্যাপটি। যেখানে শীঘ্রই একটি নতুন বৈশিষ্ট্য চালু হবে এবং সেখানে গ্রুপ অ্যাডমিনদের জন্য থাকবে একটি বিশেষ ক্ষমতা। যেখানে অ্যাডমিন গ্রুপের যে কোনো ব্যক্তির মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন। গ্রুপের আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন মেসেজ গুলো ডিলিট করে দেওয়ার ক্ষমতা থাকবে গ্রুপ অ্যাডমিনের কাছে। অন্য সবাই দেখার আগেই তারা সেই মেসেজ মুছে ফেলতে পারবেন।

Wabetainfo টুইটারের মাধ্যমে জানিয়েছে যে হোয়াটসঅ্যাপ শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গ্রুপে মেসেজ মুছে ফেলার সুবিধা দিতে চলেছে। এই পোস্টে বলা হয়েছে, “আপনি যদি গ্রুপ অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে অ্যান্ড্রয়েডের জন্য WhatsApp beta, Future আপডেট এর দ্বারা, আপনি আপনার গ্রুপের সদস্যদের যে কোনো মেসেজ ডিলিট করে ফেলতে পারবেন”

তবে বর্তমানে, গ্রুপ অ্যাডমিনরা কোনও গ্রুপ থেকে পুরানো মেসেজ গুলো ডিলিট করতে পারবেন কিনা সে সম্পর্কে কোনও অফিসিয়াল তথ্য নেই। বর্তমানে ইউজাররা 4,096 সেকেন্ড – এক ঘন্টা, আট মিনিট এবং 16 সেকেন্ডের মধ্যে কোনো চ্যাট বা গ্রুপে তাদের নিজস্ব মেসেজ ডিলিট করতে পারে।

অন্যদিকে, আশা করা হচ্ছে যে কোম্পানি হোয়াটসঅ্যাপ অ্যাডমিনদের গ্রুপে মেসেজ ডিলিট করার সীমা বাড়াতে পারে, যাতে তারা গ্রুপে ইউজারদের পোস্ট করা পুরনো মেসেজগুলি পরিচালনা করতে পারেন। কিছুদিন আগেই খবর পাওয়া গেছিল যে , হোয়াটসঅ্যাপ ‘ delete message for everyone ‘ ফিচারটির সময়সীমা বাড়ানোর জন্য কাজ করছে, যা শীঘ্রই বাড়তে পারে ।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here