Home খবর Amazon তাদের 30তম অ্যানিভার্সারি তে দিচ্ছে ফ্রি গিফ্ট, Whatsapp এ আসছে এরকম ম‍্যাসেজ জানুন সেটি কততা সত্যি

Amazon তাদের 30তম অ্যানিভার্সারি তে দিচ্ছে ফ্রি গিফ্ট, Whatsapp এ আসছে এরকম ম‍্যাসেজ জানুন সেটি কততা সত্যি

WhatsApp এ অনেক সময় এরকম ম‍্যাসেজ আসে যা আপনার সিকিউরিটি এর জন্য ভয়ংকর প্রমাণিত হয়। এরকম ম‍্যাসেজ আপনার সিকিউরিটি এর জন্য ভয়ংকর হ‌ওয়ার সাথে আপনার ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট ও খালি করে দিতে পারে। অনেক সময় সাইবার এক্সপার্ট রা এইরকম ম‍্যাসেজ সম্পর্কে ইউজার্স দের সতর্ক করে যাতে তারা এই ম‍্যাসেজ গুলি না ওপেন করে এবং অন্য কাউকে না পাঠায়। সাইবার ক্রিমিনাল রা হোয়াটস‌অ্যাপের মাধ্যমে ইউজার্স দের উপর গোয়েন্দা গিরি, ডাটা চুরি এবং ডার্ক ওয়েবে সেই ডাটা বিক্রি করে থাকে। এরকমই একটি ঘটনা আজকাল খুব শোনা যাচ্ছে। আজকাল আমাজন এর 30তম অ্যানিভার্সারি অফার এর নামে হোয়াটস‌অ্যাপে একটি ম‍্যাসেজ খুব ভাইরাল হচ্ছে। আপনাদের মধ্যে অনেকের কাছেই এই ম‍্যাসেজটি এসেছে আর সেভাবেই আমাদের কাছেও এসেছে ম‍্যাসেজটি।কিন্তু এখন আপনারা এই ম‍্যাসেজটির সত্যি টা জানলে অবাক হয়ে যাবেন। আসুন আমারা আপনাকে আমাজন অ্যানিভার্সারি অফার এর এই ম‍্যাসেজটির সম্পর্কে সত‍্যিটা জানাই।

ম‍্যাসেজটি কি

হোয়াটস‌অ্যাপে হ‌ওয়া ম‍্যাসেজ এ দাবি করা হচ্ছে যে আমাজন এর 30তম অ্যানিভার্সারি এর সময় ফ্রি গিফ্ট দেওয়া হচ্ছে। ম‍্যাসেজ এ লেখা আছে, “Amazon 30th anniversary celebrations – Free gifts for everyone from www.amazon.com”। এই ম‍্যাসেজ এর সাথে একটি লিঙ্ক ও দেওয়া আছে।

ম‍্যাসেজটির সাথে আসা লিঙ্ক

ম‍্যাসেজটির সাথে আসা লিঙ্কে ক্লিক করার পরে নোটিফিকেশন আসছে যে সুখবর আপনি সার্ভে এর জন্য নির্বাচিত হয়েছেন। এতে শুধুমাত্র এক মিনিটের সময় লাগবে আর অতুলনীয় উপহার পাবেন। গিফ্ট হিসেবে আপনি 8জিবি র‍্যাম আর 256 জিবি স্টোরেজ এর Huawei Mate 40 Pro 5G স্মার্টফোন পাবেন। এরপরে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হবে।

গিফ্ট পাওয়ার সত‍্যিটা কি

লিঙ্গের সাথে পাওয়া এই ফর্মটি পূরন করার পরে আপনার সামনে একটি বক্স আসবে, যার মধ্যে বলা থাকবে এই ম‍্যাসেজটিকে হোয়াটস‌অ্যাপে নিজের 20 জন বন্ধুকে শেয়ার করুন বা পাঁচটি গ্রুপে শেয়ার করুন। এরপরে সবাইকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তারপরে আপনি গিফ্ট পাবেন। কিন্তু আমরা বলবো আপনি এরকম কোনো অ্যাপ বা ম‍্যাসেজ এ আসা লিঙ্ক ওপেন করবেন না। যদি আপনার কাছে এরকম ম‍্যাসেজ আসে তাহলে অতি শীঘ্রই সেটি ডিলিট করে দিন এবং বন্ধুদের বলুন যে ওটি স্প‍্যাম।

সাইবার স্ক‍্যামের নতুন উপায়

সাইবার এক্সপার্ট দের মতে এটি একটি সাইবার স্ক‍্যাম। এর মাধ্যমে সাইবার ক্রিমিনালরা আপনার গোপন তথ্য চুরি করে এবং তার খারাপ ব‍্যবহার করে। আবার এইরকম ম‍্যাসেজ আসলে সেই ফেক ম‍্যাসেজ এর ওয়েবসাইট এ দেখবেন ইউআর‌এল বানান ভুল থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন