টেকনোলজি এবং স্মার্টফোন এই দুটির মধ্যে বিবাদ অনেক পুরনো। অনেকসময়ই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোম্পানি, ব্র্যান্ড, স্টওয়্যার আপডেট, দাম ইত্যাদির সম্পর্কে ইউজারদের মধ্যে বিতর্ক শোনা যায়। এখন Nothing Phone (1) স্মার্টফোনের সম্পর্কে এমনই বিবাদ শুরু হয়ে গেছে। এটি নাথিং ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন। এর আগে কোম্পানি ইয়ারবাডস লঞ্চ করেছে। Nothing Phone (1) স্মার্টফোনটি ইউজারদের থেকে ভালোই রেসপন্স পাচ্ছে, কিন্তু ভারতের কিছু টেক কমিউনিটি নাথিংয়ের এই ফোনটির বিরোধিতা করতে শুরু করেছে। Nothing Phone (1) স্মার্টফোনটির লঞ্চের কিছু দিন পরেই তেলুগু YouTuber প্রসাদ টেক একটি ভিডিও পোস্ট করে বলেছেন, যে নাথিং ব্র্যান্ডটি সাউথ ইন্ডিয়ান ক্রিয়েটারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। এই ভিডিওটি #DearNothing এবং #BoycottNothing হ্যাশট্যাগের সাথে টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে। এর জবাবে নাথিং কোম্পানি
নিজের বক্তব্য পেশ করে এই ভাইরাল ভিডিওটির দাবি গুলি উপেক্ষা করেছে। এই আর্টিকেলে নাথিং ব্র্যান্ড সম্পর্কিত এই বিতর্কের সম্বন্ধে ডিটেইলসে জানানো হবে।
Nothing Phone (1) লঞ্চ বিতর্ক
Nothing Phone (1) সম্পর্কিত এই ভিডিওটিকে ইউটিউব এবং টুইটার সহ বহু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হয়েছে। এছাড়া এই বিতর্কের সাথে জড়িত পোস্ট গুলিকেও সড়িয়ে দেওয়া হয়েছে, এই পোস্টগুলি #DearNothing এবং #BoycottNothing হ্যাশট্যাগের সাথে টুইটারে ট্রেন্ড করছিলো।
সাউথ ইন্ডিয়ান কনটেন্ট ক্রিয়েটাররা তাদের ভিডিওতে একটি নকল নাথিং ব্র্যান্ডের বক্স থেকে একটি চিঠি বের করে পরে, যেখানে লেখা ছিল যে এই ফোনটি সাউথ ইন্ডিয়ান ইউজারদের জন্য নয়। এই ভিডিওটিতে ইউটিউবারটি উল্লেখ করেনি, যে তার ভিডিওটির সাথে নাথিং ব্র্যান্ডের কোনো লেন দেন নেই। এর সাথে ইউটিউবারটি নাথিং ব্র্যান্ডের লোগো এবং ফন্টের ব্যবহার করেছে, ফলে লোগোটি দেখে ভিডিওটি সত্য বলে মনে হয় এবং এই ভিডিওটি ট্রেন্ড করতে থাকে। ইউটিউবারটি বলেছেন, যে তিনি অধিক সংখ্যক লোক সংযোগ করার জন্য এই ধরনের ভুয়ো ভিডিও করেছেন। ইউটিউবারটি এও বলেছেন, যে নাথিং ব্র্যান্ড সহ অন্যান্য বহু কোম্পানি সাউথ ইন্ডিয়ান কনটেন্ট ক্রিয়েটারদের সাথে বৈষম্য করে।
— Manu Sharma (@buildingnothing) July 13, 2022
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ইউটিউবারটি কমেন্টে লিখেছেন, যে এই ভিডিওতে দেখানো এই চিঠিটি তিনি নাথিং ব্র্যান্ডের পক্ষ থেকে পাননি। এই কমেন্টটি তিনি যখন করেন ততক্ষণে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। বেশিরভাগ ইউজাররা কমেন্ট পড়ে না। আবার স্মার্ট টিভিতে ভিডিও দেখে যে সমস্ত ইউজাররা, তারা কমেন্ট দেখার কোনো অপশন পায় না। এমতাবস্থায় লোকেরা মনে করতে থাকে, যে সত্যি এই চিঠিটি হয়তো নাথিং ব্র্যান্ডের পক্ষ থেকে পাঠানো হয়েছে।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর Nothing ব্র্যান্ড তৎপর হয়ে ওঠে এবং নাথিং ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট মনু শর্মা টুইটারে একটি পোস্ট শেয়ার করে সমস্ত ঘটনাটিকে পরিস্কার করে। এই চিঠিতে তিনি বলেছেন এই ফোনটি পর্যায়ক্রম পদ্ধতিতে ক্রিয়েটারদের কাছে পাঠানো হয়েছে। এই চিঠিতে কোম্পানি পরিষ্কার করে দিয়েছে যে তারা বহু ক্ষেত্রীয় ভাষার সংবাদ দাতা এবং কন্টেন্ট ক্রিয়েটারদের আগেই ফোনটি পাঠানো হয়েছে। তাই ইউটিউবারের এই ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন।
এর সাথে নাথিং কোম্পানি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ভিডিওতে দেখানো চিঠির সাথে কোম্পানির কোনো লেন দেন নেই। নাথিং ব্র্যান্ডের বয়ানের পরে ইউজাররা আবারও ভরসা করতে শুরু করেছে এবং তাদের কাছে এখন পরিস্কার, যে এখানে নাথিং ব্র্যান্ডের কোনো ভুল ছিল না। নাথিং ব্র্যান্ডের অধিক খবর জানার জন্য এখানে ক্লিক করতে পারেন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
