ভারতে লঞ্চ হলো Xiaomi 11T Pro 5G স্মার্টফোন। এই হ্যান্ডসেটটিকে ভারতের আগে গত বছর সেপ্টেম্বর মাসে Xiaomi 11T স্মার্টফোনের সাথে গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছিল। এই স্মার্টফোনটি স্ন্যাপড্রাগন 888, জল প্রতিরোধের জন্য IP68 রেটিং সাপোর্ট, Android 11 OS, 5,000mAh ব্যাটারি সহ 120W ফাস্ট চার্জিং, FHD+ রেজল্যুশন সহ 120Hz AMOLED ডিসপ্লে, হারমন কার্ডন স্পীকার এবং ডল্বি অ্যাটমোস সাপোর্ট করে। এছাড়া Xiaomi-এর এই স্মার্টফোনে সেল্ফি স্ন্যাপারের জন্য পাঞ্চ-হোল কাটআউট, ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা লেআউট, সিকিউরিটির জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট করে। এই আর্টিকেলের মাধ্যমে স্মার্টফোনটির ফিচার এবং দাম ডিটেইলে জেনে নেওয়া যাক।
Xiaomi 11T Pro 5G এর ডিজাইন এবং ডিসপ্লে
শাওমি 11টি প্রো 5G ফোনের ফ্রন্ট প্যানেলের মাঝখানে পাঞ্চ-হোল দেওয়া হয়েছে এবং এই হোলেই সেল্ফি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া ডিভাইসটিতে বেজল নেই বললেই চলে। আবার ফোনটির বটমে অল্প চিন পার্ট দেওয়া হয়েছে। এর সাথেই ডিভাইসটির বটমে টাইপ-সি চার্জিং পোর্ট, স্পীকার গ্রীল এবং মাইক দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলের টপ লেফ্টে ট্রিপল ক্যামেরার জন্য একটি ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে দুটি বড়ো সেন্সর এবং একটি ছোট সেন্সর এবং এর সাথেই সাইডে এলইডি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। Xiaomi 11T Pro 5G স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ TrueColor ডিসপ্লেটি 120Hz রিফ্রেশরেট, 20:9 আস্পেক্ট রেশিও, 480Hz টাচ রেসপন্স রেট, ডল্বি বিজন এবং কর্নিং গোরিলা গ্লাস বিক্টাস লেয়ার সাপোর্ট করে।
Xiaomi 11T Pro 5G এর ক্যামেরা
শাওমির এই ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ক্যামেরা সেটআপে 108 মেগাপিক্সেলের Samsung HM2 প্রাইমারি লেন্স, Sony IMX355 সেন্সর সহ 8MP এর 119-ডিগ্রির আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং 3x টেলিম্যাক্রো ক্যামেরা সহ 8MP এর টেলিম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই স্মার্টফোনটি 8K ভিডিও HDR10+ রেকর্ড করতে পারে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য ফ্রন্টে 16MP এর সেল্ফি স্ন্যাপার দেওয়া হয়েছে। সবমিলিয়ে এই স্মার্টফোনটি ক্যামেরার দিক থেকে গ্রাহকদের খুবই আকৃষ্ট করবে।
Xiaomi 11T Pro 5G এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং
এই স্মার্টফোনটি Android 11 আধারিত MIUI 12.5 কাস্টম স্কিন আউট অফ দি বক্স কাজ করতে সক্ষম। কিন্তু খুবই শীঘ্রই স্মার্টফোনটি MIUI 13 এ আপডেট হতে পারে। আবার এই ফোনটি 5,000mAh এর ব্যাটারি সহ 120W এর ফাস্ট-চার্জিং সাপোর্ট করে। কোম্পানি দাবি করে বলেছে যে এই স্মার্টফোনটি শুধুমাত্র 17 মিনিটেই 100 শতাংশ চার্জ হয়ে যেতে পারে। Xiaomi 11T Pro স্মার্টফোনটি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করা দেশের দ্বিতীয় স্মার্টফোন। এর আগে কোম্পানি Xiaomi 11i ফোনটিকে HyperCharge এর সাথে পেশ করেছিল।
Xiaomi 11T Pro 5G স্মার্টফোনের প্রসেসর এবং স্টোরেজ
এই স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 888 চিপসেট দেওয়া হয়েছে এবং এই ফোনে 12GB র্যাম এবং 256GB এর ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আবার এই ডিভাইসের স্টোরেজটিকে মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে। এর সাথেই এই ফোনে কানেক্টিভিটির জন্য 5জি, 4জি এলটিই, ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ 5.1, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট দেওয়া হয়েছে। এই স্মাঈ ডল্বি অ্যাটমোস সহ ডুয়াল হারমন কার্ডন স্পীকার এবং সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Xiaomi 11T Pro 5G এর প্রাইস
ভারতে Xiaomi 11T Pro স্মার্টফোনের 8GB + 128GB মডেলটির দাম 39,999 টাকা, 8GB/ 256GB মডেলটির দাম 41,999 টাকা এবং 12GB/ 256GB ভার্সনের দাম 43,999 টাকা। এই স্মার্টফোনটিকে Amazon, Mi ওয়েবসাইট এবং Mi Home Studios এর থেকে কেনা যাবে। এই স্মার্টফোন গুলিতে লঞ্চ অফার হিসেবে 5 হাজার টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার পুরোনো ফোন এক্সচেঞ্জ করলেও 5,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। এই স্মার্টফোনটির সেল আজ দুপুর 2টো থেকে শুরু হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











