Home খবর আগামীকাল লঞ্চ হবে Xiaomi 13 Ultra, দেখে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

আগামীকাল লঞ্চ হবে Xiaomi 13 Ultra, দেখে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

Highlights

কিছু দিন আগেই চীনে ফ্ল্যাগশিপ ডিভাইস Xiaomi 13 Ultra লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 6GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেটের মতো দুর্দান্ত কিছু ফিচার রয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে ঘোষণা করেছে। আগামীকাল অর্থাৎ 8 জুন শাওমি 13 আলট্রা আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হতে পারে। এবং এর কিছু দিন পরেই ফোনটি ভারতেও আসবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Samsung Galaxy F54 5G, পাওয়া যাবে 108MP Camera এবং 6,000mAh Battery

Xiaomi 13 Ultra এর আন্তর্জাতিক লঞ্চ

কোম্পানির পক্ষ থেকে শাওমি 13 আলট্রার লঞ্চ টিজার শেয়ার করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 8 জুন ফোনটি লঞ্চ হবে বলে জানানো হয়েছে। এই ফোনের সঙ্গে কোম্পানির পক্ষ থেকে 3 মাসের জন্য ফ্রি ইউটিউব সাবস্ক্রিপশন এবং 6 মাস পর্যন্ত 100GB গুগল ওয়ান সাবস্ক্রিপশন ফ্রিতে দেওয়া হবে বলে টিজার পোস্টারের মাধ্যমে জানা গেছে।

কালার এবং স্টোরেজ অপশন

লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক মার্কেটে শাওমি 13 আলট্রা ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 12GB RAM + 256GB মেমরি এবং 12GB RAM + 512GB স্টোরেজ থাকতে পারে। এই ফোনটি ইউরোপের মার্কেটে প্রায় 1,499 euros অর্থাৎ প্রায় 1 লক্ষ 30 হাজার টাকার কাছাকাছি দামে লঞ্চ হ্রা হবে বলে শোনা যাচ্ছে। এছাড়া মার্কেটে এই ফোনটি ব্ল্যাক এবং গ্রীন কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OnePlus Nord N30 5G ফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Xiaomi 13 Ultra এর স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন