Home খবর 6800mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট 2 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 16, জেনে নিন লঞ্চ টাইমলাইন

6800mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট 2 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 16, জেনে নিন লঞ্চ টাইমলাইন

Xiaomi তাদের Xiaomi 16 সিরিজে কাজ করছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই স্ট্যান্ডার্ড মডেলে আগের ভার্সনের তুলনায় বড় ব্যাটারি এবং পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে। এবার টিপস্টার Xiaomi 16 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পীড, প্রসেসর এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছে।

Xiaomi 16 এর লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন (লিক)

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Xiaomi 16 ফোনের সম্পর্কে তথ্য জানানো হয়নি। এই টিপস্টার আগের রিপোর্টে জানিয়েছিল ফোনটিতে 6.36 থেকে 6.73 ইঞ্চির মধ্যে বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। নিশ্চিত হয়ে পেরিস্কোপ ক্যামেরা সম্পর্কে বলা যাচ্ছে না, তবে মনে করিয়ে দিই Xiaomi 15 ফোনটিতে 3x টেলিফটো লেন্স এবং প্রো মডেলে 5x অপ্টিক্যাল জুম সহ পেরিস্কোপ সেন্সর রয়েছে।

আগামী মাসের মধ্যে Xiaomi 16 সিরিজের সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এই বছর মার্চ মাসে ভারতে 64,999 টাকা দামে আগের Xiaomi 15 মডেলটি পেশ করা হয়েছিল।