Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ নাম্বার সিরিজের বড়সড় পরিবর্তন করতে পারে। আগের Xiaomi 14 এবং 15 সিরিজে তিনটি মডেল অর্থাৎ ভ্যানিলা, প্রো এবং আল্ট্রা মডেল পেশ করা হয়েছিল। এবার আপকামিং Xiaomi 16 সিরিজের চারটি মডেল লঞ্চ করা হবে। Gizmochina রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে একটি কম্প্যাক্ট Xiaomi 16 Pro Mini ফোন পেশ করা হবে। এই সিরিজ সেপ্টেম্বরের শেষের দিকে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 16 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
Xiaomi 16 Series এর ডিটেইলস (লিক)
ডিসপ্লে
টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Xiaomi 16 Pro ফোনটি দুটি আলাদা আলাদা ডিসপ্লে সাইজে পেশ করা হতে পারে। এই সিরিজে Xiaomi 16 Pro Mini ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে টপ Xiaomi 16 Pro মডেলে 6.8 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী ভ্যানিলা Xiaomi 16 মডেলে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে।
ক্যামেরা
সিরিজের ক্যামেরা সেটআপে নতুন “Big Matrix” হরিজেন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হতে পারে। এতে ব্যাক প্যানেলে প্রায় একতৃতীয় অংশ ব্যাবহার করা হতে পারে। এই ডিজাইন সম্প্রতি লিক হওয়া iPhone 17 ফোনের লেআউটের মতো হবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরা লেন্স প্রটেক্টারের লিক ইমেজের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স কাটআউট থাকতে পারে। এটি জুম ফটোগ্রাফি আরও ভালো করার জন্য ব্যাবহার করা হবে।
প্রসেসর এবং পারফরমেন্স
Xiaomi 16 সিরিজের সবথেকে বড় বিশেষত্ব হতে পারে ফোনগুলির প্রসেসর। কারণ এই সিরিজে Qualcomm এর আপকামিং Snapdragon 8 Gen 4 বা Snapdragon 8 Elite 2 প্রসেসর দেওয়া হতে পারে। এই নতুন প্রসেসর TSMC এর 3nm ফেব্রিকেশনে তৈরি এবং এতে কোম্পানির নেক্সট জেনারেশন Oryon CPU আর্কিটেকচার থাকতে পারে। তবে ফোনের GPU তে 16mb ইন্ডিপেন্ডেন্ট ক্যাশে থাকবে এবং Geekbench 6 এ এটি 4000+ সিঙ্গেল কোর ও 11000+ মাল্টি কোর স্কোর পেয়েছে
জানিয়ে রাখি Xiaomi 16 সিরিজের Xiaomi 16 Ultra মডেলও লঞ্চ করা হতে পারে। বেশ কিছু রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এটি Xiaomi 16 Pro Max মডেল হতে পারে। এতে সেকেন্ডারি রেয়ার ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। আগামী দিনে বা সপ্তাহের মধ্যে আপকামিং ফ্ল্যাগশিপ সিরিজের আরও তথ্য প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।











