Home খবর দুটি 200MP ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি সহ প্রকাশ্যে এল Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

দুটি 200MP ক্যামেরা এবং 7,200mAh ব্যাটারি সহ প্রকাশ্যে এল Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

Xiaomi তাদের নাম্বার সিরিজের একটি নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই সিরিজের ফোনটি Xiaomi 18 নামে পেশ করা হতে পারে। লিকের মাধ্যমে ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন জানা গেছে। ফোনটিতে Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর, 200MP এর দুটি ক্যামেরা এবং বড় ব্যাটারি দেওয়া হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস।

লিক হল Xiaomi 18 ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার Smart Pikachu চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo তে Xiaomi 18 ফোনের সম্ভাব্য ফিচার শেয়ার করেছেন। রিপোর্ট অনুযায়ী ফোনটি কম্প্যাক্ট ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। আপকামিং ফোনের ডিসপ্লে সাইজ এবং রেজোলিউশন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো তথ্য জানানো হয়নি।

আপকামিং Xiaomi 18 ফোনটি মেটাল বডি সহ লঞ্চ করা হতে পারে। এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে বড় ক্যামেরা মডিউল থাকবে বলে আশা করা হচ্ছে। আসন্ন ফোনের ডিজাইন আগের Xiaomi 17 মডেলের মতো দেখাচ্ছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 18 ফোনটিতে Qualcomm এর Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর দেওয়া হতে পারে। এই 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি প্রসেসর 5GHz পর্যন্ত ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে। একই প্রসেসর Xiaomi 18 Pro ফোনটিতেও দেওয়া হয়েছিল। তবে Xiaomi 18 Pro Max ফোনটিতে আরও অ্যাডভান্স GPU সাপোর্টেড Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট রয়েছে।

লিক অনুযায়ী Xiaomi 18 ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা এবং 200MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। ক্যামেরা সেটআপে Leica টিউনিং এবং ইমেজ প্রসেসিং সাপোর্ট করতে পারে। এর ফলে ইউজাররা ফিল্মের মতো কালার স্টাইলে ছবি তোলার সুবিধা পেতে পারেন।

Xiaomi 18 ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ব্যাটারি হতে পারে। Smart Pikachu এর একটি রিপোর্টে অনুযায়ী ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। অন্যদিকে Panda is Bald নামের অন্য এক টিপস্টার চীনের Weibo তে 7,200mAh ব্যাটারির কথা জানিয়েছেন। তাই ভবিষ্যতে আপকামিং ফোনটির সঠিক ব্যাটারি সাইজ সম্পর্কে জানানো হবে।

কবে লঞ্চ হতে পারে Xiaomi 18?

লিক অনুযায়ী ডিসেম্বর মাসের দিকে চীনের বাজারে Xiaomi 18 ফোনটি লঞ্চ করা হতে পারে। ভারতে ফোনটির সেল ডিটেইলস সম্পর্কে এখনও জানানো হয়নি। সম্প্রতি IMC 2026 চলাকালীন Xiaomi তাদের Xiaomi 18 Pro ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে নিশ্চিত জানিয়েছিল। তবে স্ট্যান্ডার্ড Xiaomi 18 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।

ভারতে Xiaomi 17 ফোনটির প্রাথমিক দাম 89,999 টাকা রাখা হয়েছিল। তাই আপকামিং Xiaomi 18 ফোনটির দাম সম্ভবত 1 লক্ষ্য টাকার বেশি রাখা হতে পারে। আপাতত আপকামিং ফোনের সংক্রান্ত কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।