শাওমির সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন মি 8 লঞ্চ, অ্যাপেল-স‍্যামসাং-ভিভো তিনটি ফোনের বিশেষত্ব এক সাথে

শাওমিকে চীনের অ্যাপেল বলা হয়। চীনের বাইরে ভারতেও একটি অন‍্যতম বড় ব্র‍্যান্ড হয়ে দাড়িয়েছে। টেক জগতে শাওমির 8 বছর হয়ে গেল এবং আজ কোম্পানি অষ্টম বর্ষপূর্তি পালন করছে। দীর্ঘদিন ধরে স্মার্টফোন ইউজাররা অপেক্ষা করছিল যে কবে শাওমি তাদের অষ্টম অ।আনিভার্সারি স্পেশাল ফোন মি 8 লঞ্চ করবে, আজ কোম্পানি এই দুর্দান্ত ফোনটির ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। টেক জগতে শাওমি মি 8 পা রেখেছে।

শাওমি মি 8 একটি হাইএন্ড ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন যা গ্লাস বডির সঙ্গে প্রিমিয়ার মেটাল বডি দিয়ে পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যাপেলের অ্যানিভার্সারি স্পেশাল আইফোন 10 এর মত বেজল লেস নচ ডিসপ্লে এবং ভার্টিকাল রেয়ার ক‍্যামেরাযুক্ত। এই ফোনে 2248 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.21 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে।

শাওমি মি 8 এর এক্সপ্লোরার এডিশন‌ও বের করেছে যার ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের নিচে অদৃশ্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যা বাইরে থেকে দেখে বোঝা যায় না। ফোনটির ব‍্যাক প‍্যানেল ট্রান্সপারেন্ট যার ফলে ফোনের ইন্টারনাল পার্টস দেখা যায়। ফোনটিতে 3ডি ফেস রিকগনেশন ফিচার সাপোর্ট করে।

শাওমি মি 8 এ শাওমির আজ‌ই পেশ করা নতুন মিইউআই 10 আছে। ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি, 128 জিবি ইন্টারনাল মেমরি ও 256 জিবি ইন্টারনাল মেমরিসহ। মি 8 এক্সপ্লোরার এডিশনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরি আছে।

ফোটোগ্রাফির জন্য মি 8 এর ব‍্যাক প‍্যানেলে এআই টেকনিক সাপোর্টেড ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ করা আছে। দুটিই 12 মেগাপিক্সেলের ক‍্যামেরার সঙ্গে ডুয়েল টোন এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে একটি এফ/1.8 এবং অপরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত। ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 20 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। মি 8 এর সেলফি ক‍্যামেরাও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে কাজ করে।

ফোনটির ব‍্যাক প‍্যানেলেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং ফোনটি ইনফ্রারেড ফেস আনলক টেকনিকেও কাজ করে। ফোনটি 4জি ভোনটিই, এন‌এফসি, ইউএসবি টাইপ সি এবং ডুয়েল ফ্রিকোয়েন্সি জিপিএস এবং ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 3,400 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

শাওমি মি 8 এর দামের কথা বলতে গেলে বলতে হয় ফোনের 64 জিবি ভেরিয়েন্ট 2,699 ইউয়ান (28,500 টাকা প্রায়) দামে লঞ্চ করা হয়েছে। এক‌ই ভাবে 128 জিবি ভেরিয়েন্ট 2,999 ইউয়ান (31,600 টাকা প্রায়) এবং 256 জিবি ভেরিয়েন্ট 3,299 ইউয়ান (34,800 টাকা প্রায়) রাখা হয়েছে। এবং শাওমি মি 8 এক্সপ্লোরার এডিশন 3,699 ইউয়ান (39,000 টাকা প্রায়) দামে বিক্রি করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here