Home খবর Xiaomi লঞ্চ করল ব‌ই এর মতো ঘুরতে পারা অদ্ভুত ফোন Mi Mix Fold, এতে 16GB র‍্যাম আর 108MP ক‍্যামেরা আছে

Xiaomi লঞ্চ করল ব‌ই এর মতো ঘুরতে পারা অদ্ভুত ফোন Mi Mix Fold, এতে 16GB র‍্যাম আর 108MP ক‍্যামেরা আছে

ফোল্ডেবল ফোনের মার্কেটে আতঙ্ক ছড়াতে হ‍্যান্ডসেট নির্মাতা কোম্পানি Xiaomi নিজের প্রথম Foldable Smartphone Mi Mix Fold কে লঞ্চ করল। এই ফোনের প্রতিযোগিতা মার্কেটে আগে থেকেই উপস্থিত Samsung Fold আর Huawei Mate X এর মতো ফোনের সাথে হবে। আবার যদি কথা বলা হয় এম‌আই মিক্স ফোল্ড এর তো এতে দুটি ডিসপ্লে দেওয়া আছে, যার সাহায্যে ফোনটিকে ট‍্যাবলেট এর মতোও ব‍্যবহার করা যাবে। এটুকুই না ফোনে একটি ইনোভেটিভ হার্ডওয়্যার দেওয়া আছে, যেটিকে কোম্পানি ‘Liquid Lens’ নাম দিয়েছে। এছাড়া ফোনে ফ্ল‍্যাগশিপ চিপসেটের সাথে আর‌ও অতুলনীয় ফিচার্স দেওয়া আছে। আসুন আপনাকে ফোনটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করি।

ফোল্ডেবল ডিসপ্লে

Mi MIX Fold তে 8.01-ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া আছে যার মধ্যে QHD+ রেজিউলেশন আর 4:3 আস্পেক্ট রেশিও আছে। Xiaomi এর অনুযায়ী ফোল্ডেবল ফোন গুলির মধ্যে এটি এখনো পর্যন্ত সবচেয়ে বড়ো ডিসপ্লে। এছাড়া ফোনের ডিসপ্লে HDR10+, Dolby Vision, 600 nits max sustained ব্রাইটনেস আর 900 nits পিক ব্রাইটনেস সাপোর্ট এর সাথে আসে। অথচ এতে শুধুমাত্র 60Hz রিফ্রেশ রেট আছে।

আবার ফোনে থাকা বড়ো স্ক্রিন আপনাকে ট‍্যাবলেট এর অনুভব‌ও দেবে। এতে ভিডিও আর ওয়েব ব্রাউজ করার অনুভূতি খুবই সুন্দর হবে। এছাড়া শাওমি ফোনে একটি ডেস্কটপ মোড‌ও দেওয়া হচ্ছে, যার মধ্যে রিজল্ভিং উইন্ডো আছে। এই মোডকে তিনটি আঙ্গুল এর দ্বারা সোআইপ করে সক্রিয় করা যাবে।

ফোনের আউটার সাইডে 6.5 ইঞ্চির এমোলেড ডিসপ্লে আছে যার রেজিউলেশন 2520×840 পিক্সেল, এর রিফ্রেশ রেট 90 হার্টজ আর স্ক্রিন রেশিও 27:9। এছাড়া আপনি এই স্ক্রিনে 180Hz টাচ সেম্পলিং রেট, 650 নিটস ব্রাইটনেস, HDR10+ আর Dolby Vision এর সাপোর্ট পাবেন। শাওমি এর অনুযায়ী Mi MIX Fold তে U- শেপ হিঞ্জ এর প্রয়োগ করা হয়েছে যা অন‍্যান‍্য ফোল্ডেবল ফোনের তুলনায় 27 শতাংশ হাল্কা হিঞ্জ। আডার ফোনে 200,000 ব‍্যান্ড টেস্ট আর 1 মিলিয়ন ফোল্ড টেস্ট করা হয়েছে।

বিশ্বের প্রথম Liquid Lens ক‍্যামেরা সিস্টেম

ডিসপ্লে ছাড়া‌ও Mi MIX Fold এ একটি ইনোভেটিভ ক‍্যামেরা দেওয়া আছে। ফোনে 8MP টেলিফোটো ক‍্যামেরা আছে, যাকে শাওমি ‘Liquid Lens’ এর নাম দিয়েছে। এটি একটি লোভনীয় ফিল্ম আর এটি মানুষের চোখের মতো নিজের আকার বদলাতে পারবে। লিকুইড লেন্স ক‍্যামেরা নিজের অপ্টিকাল ম‍্যাগ্নেফিকেশনকে 3x থেকে 30x পর্যন্ত বাড়াতে সাহায্য করে। এই টেকনিক ক‍্যামেরা কে শুধুমাত্র 3সেমি এর নুন‍্যতম ফোকাস দূরত্ব প্রাপ্ত করতে সাহায্য করে যা ওই দূরত্বের বস্তকে ফোকাস করতে ম‍্যাক্রো নেওয়ার অনুমতি দেয়। আবার কোম্পানি এর কথা অনুযায়ী লিকুইড লেন্স Surge c1 ISP দ্বারা পাওয়ার্ড যা দ্রুত ফোকাস করার সাথে ভালো হোয়াইট ব‍্যালেন্স আর হাই ডায়নামিক রেঞ্জ দিতে সাহায‍্য করে।

এছাড়া ফোটোগ্রাফির জন্য ফোনে ব‍্যাক প‍্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 123 ডিগ্রী ফিল্ড-অফ-ভাউ এর সাথে 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক‍্যামেরা আছে। সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফোনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর পাওয়া যাবে।

ফ্ল‍্যাগশিপ প্রসেসর আর স্পেসিফিকেশন্স

Mi MIX Fold কোম্পানি Qualcomm Snapdragon 888 SoC এর সাথে পেশ করেছে যা একটি ফ্ল‍্যাগশিপ প্রসেসর। আবার স্মার্টফোনটি Android 11 OS এ কাজ করে। এটুকুই না ফোনে 12GB+256GB, 12GB+512GB, আর 16GB+512GB এর র‍্যাম এবং স্টোরেজ দেখা যাবে। ফোনে র‍্যাম LPDDR5 ইউনিট আর স্টোরেজ এ UFS 3.1 টৈকনোলজি এর ব‍্যবহার করা হয়েছে।

আবার ফোনে পাওয়ার ব‍্যাক আপের জন্য 5020mAh এর ব‍্যাটারি দেওয়া আছে যা দুটি 2460mAh cells এ ভাগ করা। ফোনের ব‍্যাটারিকে 67W ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত করা হয়েছে। এই টেকনিক এর সাহায্যে ফোনকে শুধুমাত্র 37 মিনিটে 100 শতাংশ চার্জ করা যাবে।

এছাড়া ফোনে অডিও এর জন্য কোয়াড স্পিকার সেট আপ দেওয়া আছে, Xiaomi এর দাবি যে এটি বিশ্বের প্রথম ফিচার্স। কোম্পানি ফোনে Harman Kardon স্পিকার দিয়েছে।

দাম

এম‌আই মিক্স ফোল্ড স্মার্টফোন এর 12 জিবি র‍্যাম/256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 9,999 ( প্রায় 1,11,700টাকা), 12জিবি র‍্যাম/512 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 10,999 (প্রায় 1,22,800 টাকা) আর টপ ভেরিয়েন্টে 16 জিবি র‍্যামের সাথে 5112 জিবি স্টোরেজ থাকবে আর এই মডেলের দাম CNY 12,999 (প্রায় 1,45,200 টাকা)।

ফোনটিকে দুটি ম‍্যাটেরিয়াল অপশন এ পেশ করা হয়েছে। একটি কর্নিং গোরিলা গ্লাস ব‍্যাক আছে যার মধ্যে সিরেমিক থাকবে আর অন‍্যটি সিরেমিক স্পেশাল এডিশন যা কালো রঙ এর সিরেমিক ব‍্যাক প‍্যানেল এর সাথে আসবে। আপাতত এটি স্পষ্ট নয় যে এই দুটি মডেলের মধ্যে দামের তফাত হবে কিনা। চিনে Mi MIX Fold প্রি-অফার শুরু হয়ে গেছে আর 16 এপ্রিল থেকে ফোনটি বিক্রি হ‌ওয়া শুরু হবে। শাওমি চিনের বাইরের মার্কেটে Mi MIX Fold এর উপলব্ধতা আর লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন