এই মাসে গ্লোবাল বাজারে লঞ্চ হতে চলেছে Xiaomi Mix Flip স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

জুলাই মাসে শাওমি তাদের Xiaomi Mix Flip স্মার্টফোন চীনে পেশ করেছিল। এই ফোল্ড ফোনটির লঞ্চ সম্পর্কে দীর্ঘদিন ধরে সমালোচনা চলে আসছে। তবে এবার ব্র্যান্ডের প্রধান আধিকারিকের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ফোনটি এই মাসেই লঞ্চ করা হবে। জানিয়ে রাখি শক্তিশালী ফ্লিপ ফোনটিতে 4.01 ইঞ্চির বড়ো কভার ডিসপ্লে রয়েছে। এতে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা মতো বিভিন্ন ফিচার দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি প্রকাশ্যে আসা Xiaomi Mix Flip স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।

Xiaomi Mix Flip এর গ্লোবাল লঞ্চ (কনফার্ম)

  • কোম্পানির ফাউন্ডার এবং CEO লি জুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে কনফার্ম করেছে Xiaomi Mix Flip ফোনটি এই মাসেই লঞ্চ করা হবে।
  • এখনও পর্যন্ত আপকামিং Xiaomi Mix Flip ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, কিন্তু শীঘ্রই এই সম্পর্কে অফিসিয়ালি জানানো হতে পারে। তবে এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।
  • জানিয়ে রাখি 26 সেপ্টেম্বর গ্লোবাল বাজারে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোনটি লঞ্চ করা হতে চলেছে। টাই কোম্পানি পরের সপ্তাহে তাদের ফ্লিপ স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে।

Xiaomi Mix Flip এর স্পেসিফিকেশন

Xiaomi Mix Flip ফোনটির গ্লোবাল স্পেসিফিকেশন চীনে লঞ্চ হওয়া ফোনটির স্পেসিফিকেশনের মতোই হতে পারে। নিচে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

  • মেইন ডিসপ্লে: Xiaomi MIX Flip ফোনটিতে 6.86 ইঞ্চির ফোল্ডেবল OLED TCL C8+ LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিনে FHD+ 2912 x 1224 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 120Hz রিফ্রেশ রেট, 3000নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং ফিচার রয়েছে।
  • কভার ডিসপ্লে: Xiaomi MIX Flip ফোনটিতে 4.01 ইঞ্চির বড়ো OLED TCL C8+ কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির স্ক্রিনে 1392 x 1208 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 120Hz রিফ্রেশ রেট, 2500নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং ও Xiaomi Dragon ক্রিস্টল গ্লাস প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: Xiaomi Mix Flip ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট, 3500mm² 3D VC লিকুইড কুলিং সিস্টেম এবং LPDDR5x RAM ও UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,780mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে OIS ফিচারযুক্ত 50MP OmniVision 800 লেন্স সহ 50 মেগাপিক্সেল OV60A4 টেলিফটো, 2x জুম এবং OIS ফিচারযুক্ত লেন্স দেওয়া হয়েছে। অন্যদিকে ফ্রন্টে 32MP সনি IMX816 ক্যামেরা যোগ করা হয়েছে।
  • অন্যান্য: Xiaomi Mix Flip ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, ডুয়েল সিম 5জি, 4G, ওয়াইফাই, ব্লুটুথ, T1 সিগন্যাল ইনহ্যান্স চিপের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HyperOS 1.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here