Home খবর শাওমি রেডমি নোট 6 প্রোতে থাকবে চারটি ক‍্যামেরা সেন্সর, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও নচ ডিসপ্লের সঙ্গে হবে লঞ্চ

শাওমি রেডমি নোট 6 প্রোতে থাকবে চারটি ক‍্যামেরা সেন্সর, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও নচ ডিসপ্লের সঙ্গে হবে লঞ্চ

শাওমি কিছু দিন আগে ভারতে তাদের রেডমি সিরিজ বাড়িয়ে একসাথে তিনটি নতুন স্মার্টফোন রেডমি 6, রেডমি 6এ ও রেডমি 6 প্রো লঞ্চ করেছে। এবার আন্তর্জাতিক বাজারেও খুব তাড়াতাড়ি রেডমি নোট সিরিজের ফোন লঞ্চ করতে চলেছে। রেডমি নোট 6 সম্পর্কে আগেও লিক বেরিয়েছে তবে এবার রেডমি নোট 6 প্রো স্মার্টফোনের আসল ফোটো ইন্টারনেটে লিক হয়েছে। রেডমি নোট 6 প্রোর ফোটো সামনে আসার ফলে ফোনটির তাড়াতাড়ি লঞ্চ হ‌ওয়ার খবর সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে এর ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

রেডমি নোট 6 প্রোর লাইভ ইমেজ বিদেশি ওয়েবসাইট রেড্ডিটে শেয়ার করা হয়েছে। ওয়েবসাইটে ফোনের ফ্রন্ট প‍্যানেল দেখানো হয়েছে এবং ফোনের বক্সের পেছনের দিকের ছবিও দেখানো হয়েছে। ফোটোয় একদম নতুন একটি ফোন দেখানো হয়েছে যার স্ক্রিনের প্লাস্টিক‌ও সরানো হয়নি। ডিসপ্লের এই প্লাস্টিকে শাওমির লোগোর সঙ্গে “রেডমি নোট 6 প্রো” লেখা আছে।

লিক অনুযায়ী রেডমি নোট 6 প্রো 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হবে, অর্থাৎ এতে নচ দেওয়া হবে। এই ফোনে 2280 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে। ফোটো থেকে এও জানা গেছে রেডমি নোট 6 প্রোতে শাওমি 4টি ক‍্যামেরা সেন্সর যোগ করবে। সামনে আসা রেডমি নোট 6 প্রোর বক্সে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট দেখানো হয়েছে ও ফোটোয় ফোনটির ব্ল‍্যাক কালার ভেরিয়েন্ট লিক হয়েছে।

রেডমি নোট 6 প্রোর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হবে ও সেলফি ও ভিডিও কলের জন্য‌ও ফোনটির ফ্রন্ট প‍্যানেলেও দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে 12 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে এবং লিক অনুযায়ী ফোনের ফ্রন্ট প‍্যানেলে 20 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

লিক হ‌ওয়া ফোটো থেকে জানা গেছে রেডমি নোট 6 প্রোতে 4,000 এম‌এএইচ পাওয়ারফুল ব‍্যাটারী দেওয়া হবে। ফোটোয় ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হবে। মনে করা হচ্ছে শাওমি রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম ছাড়া 6 জিবি র‍্যাম ও 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হতে পারে। আশা করা হচ্ছে শাওমি রেডমি নোট 6 প্রো ফোনটি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি লঞ্চ করবে।