Home খবর তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?

তবে কি বন্ধ হয়ে যাবে Xiaomi Redmi Note 7?

এবছরের ফেব্রুয়ারিতে শাওমি ভারতে Redmi Note 7 ও Redmi Note 7 Pro লঞ্চ করেছিল। প্রতিবারের মতো এবারও ফোনগুলি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। 10,000 টাকার কম দামে Redmi Note 7 একটি অসাধারণ স্মার্টফোন হিসেবে পরিচয় পেয়েছে। কিন্তু আজ খবর পাওয়া গেছে শাওমি খুব তাড়াতাড়ি এই ফোনটি বন্ধ করতে চলেছে। এই খবর অন‍্য কেউ নয়, বরং কোম্পানির এক এক্সিকিউটিভের থেকে পাওয়া গেছে। তিনি তাঁর টুইটারে লিখেছেন খুব তাড়াতাড়ি শাওমি তাদের Redmi Note 7 ফোনটি তুলে নিতে চলেছে। কিন্তু এবার প্রশ্ন ওঠে তবে কি শাওমি মাত্র তিন মাসের মধ্যে তাদের নতুন ফোন বন্ধ করে দেবে?

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হলো Infinix S4, জেনে নিন দাম

তবে জেনে রাখুন শাওমি গতকাল ভারতে Redmi Note 7S স্মার্টফোন লঞ্চ করেছে এবং একে Redmi Note 7 এর রিপ্লেসমেন্ট বলে মনে করা হচ্ছে। দুটি ফোনের ক‍্যামেরা ছাড়া অন‍্যান‍্য স্পেসিফিকেশন প্রায় এক। Redmi Note 7S এর ক‍্যামেরা সেট‌আপ অপেক্ষাকৃত বেশি উন্নত। আবার দামের দিক থেকে নতুন মডেলটি কেনার জন্য 1,000 টাকা বেশি দাম দিতে হবে। Redmi Note 7 এর প্রাথমিক দাম 9,999 টাকা। তবে Redmi Note 7S কেনার জন্য 10,999 টাকা দাম দিতে হয়। তাই কোম্পানি লোকসানের হাত থেকে বাঁচার জন্য Redmi Note 7 ফোনটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আবার 9,999 টাকা দামে শাওমির Redmi Y3 ফোনটিও পাওয়া যায়, যেটি তার সেলফি ক‍্যামেরার জন্য সুপরিচিত। এতে কোম্পানির কোনো ক্ষতির সম্ভাবনা নেই।

Redmi Note 7 ও Note 7S এর স্পেসিফিকেশন
শাওমির Redmi Note 7 ও Redmi Note 7S এর ডিসপ্লেতে কোনো পার্থক্য নেই। দুটি ফোনের‌ই বডি গ্লাস দিয়ে তৈরি। দুটি ফোনেই 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.3 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এতে ওয়াটারড্রপ নচ আছে, কোম্পানি এর নাম দিয়েছে ডট নচ। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর কোটিং আছে।

Samsung Galaxy A9 এর দাম কমানো হলো 8,000 টাকা, পাওয়া যাবে মাত্র 24,990 টাকার বিনিময়ে

দুটি ফোন‌ই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইতে কাজ করে। এর সঙ্গে এতে মিইউআই 10.3 এর লেয়ারিং দেখা যাবে। ফোনদুটি 2.2 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। এই দুটি ফোন 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যায়।

ক‍্যামেরার দিক থেকে ফোনদুটি কিছুটা আলাদা। Redmi Note 7S এর মেইন ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। এবং দ্বিতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের। ক‍্যামেরার সঙ্গে এতে এইচডিআর, লো লাইট ও বোকে এফেক্টের মতো অপশন পাওয়া যাবে।

48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে 28 মে লঞ্চ হবে Redmi K20 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Redmi Note 7S এর তুলনায় Redmi Note 7 এর ক‍্যামেরা সেট‌আপ কিছুটা পিছিয়ে। Redmi Note 7 এও ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপের প্রাইমারি সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের। এতে দ্বিতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। এটিই দুটি ফোনের মূল পার্থক্য।

সেলফির জন্য দুটি ফোনেই এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে

ডেটা ও কলিঙের জন্য এতে 4জির সঙ্গে ভোএলটিই আছে। এতে ওয়াইফাই ও ব্লুটুথ‌ও আছে। কোম্পানি ফোনদুটি মাইক্রোইউএসবি টাইপ সি এর সঙ্গে পেশ করেছে। এতে আইআর ব্লাস্টার আছে যার সাহায্যে ইলেকট্রনিক জিনিসপত্র কন্ট্রোল করা যায়। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উভয় পাওয়া যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য দুটি ফোনেই 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন