Home খবর শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi Trifold স্মার্টফোন, GSMA ডেটাবেসে দেখা গেল মডেল

শীঘ্রই লঞ্চ হতে পারে Xiaomi Trifold স্মার্টফোন, GSMA ডেটাবেসে দেখা গেল মডেল

Xiaomi খুব তাড়াতাড়ি বাজারে নতুন ট্রাই ফোল্ড স্মার্টফোন লঞ্চ করতে পারে। GSMA ডেটাবেসে 2608BPX34C মডেল নাম্বার সহ একটি নতুন স্মার্টফোন দেখা গেছে। কোম্পানি শীঘ্রই তাদের প্রিমিয়াম MIX ফোল্ডেবল সিরিজের পরিধি বাড়াতে চলেছে। ইন্ডাস্ট্রি সোর্স এবং লিক অনুযায়ী এই ফোনটি Xiaomi MIX Trifold নামে পেশ করা হতে পারে। অর্থাৎ শীঘ্রই বাজারে কোম্পানির নতুন ট্রিপল ফোল্ড স্মার্টফোন আসতে চলেছে। ফোনটি আনফোল্ড করলে ট্যাবলেটের মতো ফিল পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লিস্টিং এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।

2018 সালে Xiaomi বিশ্বের সামনে তাদের প্রথম ট্রিপল-ফোল্ডিং স্মার্টফোন কনসেপ্ট শোকেস করেছিল। মাল্টি-ফোল্ড ফর্ম ফ্যাক্টরে এটি কোম্পানির প্রথম পদক্ষেপ ছিল। এই নতুন GSMA লিস্টিং প্রকাশ্যে আসার পর মনে করা হচ্ছে এবার Xiaomi অফিসিয়ালি এই ফোনটি বাজারে লঞ্চ করতে চলেছে।

রিপোর্ট অনুযায়ী 2026 সালের প্রথম কোয়ার্টারে Xiaomi দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। এই ফোনদুটি Xiaomi 17 Fold এবং Xiaomi MIX Flip 3 নামে পেশ করা হতে পারে। এই দুটি ফোনে ব্যাটারি এফিসিয়েন্সি, মজবুতি, ভালো হিঞ্জ ইঞ্জিনিয়ারিং এবং HyperOS অপ্টিমাইজেশন পাওয়া যেতে পারে। ফোনগুলিতে Snapdragon 8 Elite প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে।

2026 সালের তৃতীয় কোয়ার্টারে কোম্পানির তৃতীয় ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এই ফোনটির ডিটেইলস‌ই প্রকাশ্যে এসেছে। ফোনটির নাম Xiaomi MIX Trifold রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে সঠিক নাম লঞ্চের সময়‌ই জানা যাবে।

ট্রিপল-ফোল্ডিং ডিজাইনের ফোনে ইউজাররা দুই তরফা সুবিধা পেয়ে থাকে। কারণ এই ধরনের ফোনগুলি ফোল্ড হলে কম্প্যাক্ট স্মার্টফোনের সাইজের হয়ে যায় এবং আনফোল্ড করলে ট্যাবলেটের এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এই ফোনে MIX Fold সিরিজের ফোনগুলির চেয়ে বড়সড় আপগ্রেড দেখা যাবে। যেসব ইউজাররা মাল্টি টাস্কিং এবং বড় ডিসপ্লে সহ প্রিমিয়াম স্মার্টফোন পছন্দ করেন মূলত তাদের জন্য এই আপকামিং ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে।

আপকামিং MIX Trifold ফোনটিকে বাজারে উপস্থিত Huawei Mate XT এবং লেটেস্ট Samsung Galaxy Z Trifold ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা মাল্টি ফোল্ড স্মার্টফোনের খোঁজ করছেন তাদের জন্য MIX Trifold সুন্দর অপশন হয়ে উঠতে পারে। তবে নতুন ফর্ম ফ্যাক্টরের কারণে দাম যথেষ্ট বেশি হবে বলে আশা করা হচ্ছে। তাই ফোনটি কেনার আগে ব্যাটারি লাইফ, মজবুতি, হিঞ্জ ডিউরেবিলিটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া প্রয়োজন। লঞ্চের কিছু দিন পর রিভিউ দেখে এইসব বিষয়ে জানা যাবে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটির দাম ঠিকঠাক রাখা হলে যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।

(সোর্স)