Home খবর এই দিন ভারতে আসতে চলেছে Vivo X200 এবং X200 Pro, জেনে নিন বিস্তারিত

এই দিন ভারতে আসতে চলেছে Vivo X200 এবং X200 Pro, জেনে নিন বিস্তারিত

ভারতে বেশ কিছু দিন ধরে Vivo X200 সিরিজের লঞ্চ টিজ করা হচ্ছিল। এবার এই সিরিজের লঞ্চ ডেট জানানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল বক্তব্য অনুযায়ী 2024 সালের 12 ডিসেম্বর দুপুর 12টা সময়ে ভারতীয় বাজারে Vivo X200 সিরিজ পেশ করা হবে। এছাড়া ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে বলে জানানো হয়েছে। জানিয়ে রাখি আগেই চীনে এই সিরিজ লঞ্চ করা হয়েছে। তাই আগে থেকেই আমরা এই সিরিজের ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার ডিটেইলস সম্পর্কে জানি।

Vivo X200 সিরিজের লঞ্চ ডেট ও সেল (টিপ)

কোম্পানির পক্ষ থেকে Vivo X200 সিরিজের অধীনে Vivo X200 এবং Vivo X200 Pro ফোন পেশ করা হবে। আগামী 12 ডিসেম্বর ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা যাবে, কিন্তু টিপস্টার অভিষেক যাদব এর বক্তব্য অনুযায়ী 19 ডিসেম্বর থেকে Vivo X200 সিরিজের সেল শুরু হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo X200 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং ভারতীয় দাম ডিটেইলস সম্পর্কে।

Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন

ভারতীয় Vivo X200 সিরিজের স্পেসিফিকেশন গ্লোবাল বাজারের মতোই হবে।

ভারতে Vivo X200 সিরিজের সম্ভাব্য দাম

মনে করিয়েদিই মালয়েশিয়া বাজারে Vivo X200 (ভ্যানিলা মডেল) দাম 3,599 মালয়েশিয়ান রিঙ্গিত (অর্থাৎ প্রায় 72,200 টাকা) রয়েছে, এবং Vivo X200 Pro মডেলের দাম 4,699 মালয়েশিয়ান রিঙ্গিত (অর্থাৎ প্রায় 94,200 টাকা) রয়েছে। যদিও Vivo X100 সিরিজ ভারতে 63,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তাই Vivo X200 সিরিজের এর চেয়ে কিছুটা বেশি দাম রাখা হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাঙ্ক অফার এবং ডিসকাউন্ট

যেহেতু আগামী সপ্তাহে এই সিরিজ লঞ্চ করা হবে, তাই Vivo ইন্ডিয়ার পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।