20 জুন ভারতে লঞ্চ হবে 6000mAh ব্যাটারি সহ নতুন Vivo 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Vivo শীঘ্রই ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির তরফে জানানো হয়েছে যে 20 জুন ভারতে Vivo Y58 5G ফোনটি লঞ্চ করা হবে। ‘Y’ সিরিজে অধীনে এই মোবাইলটি মিড বাজেট সেগমেন্টে লঞ্চ হবে যা স্টাইলিশ লুকের পাশাপাশি দুর্দান্ত স্পেসিফিকেশন সাপোর্ট করবে। Vivo Y58 5G ফোনে 6000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া যেতে পারে।

ভারতে Vivo Y58 5G ফোনের লঞ্চের তারিখ

Vivo অফিসিয়ালি জানিয়েছে যে কোম্পানি ভারতে ‘Y’ সিরিজ প্রসারিত করে কোম্পানি নতুন Y58 5G ফোনটি লঞ্চ করতে চলেছে।এই মোবাইলটি সফট লঞ্চের মাধ্যমে মার্কেটে লঞ্চ করা হবে এবং একই দিনে Vivo Y58 5G ফোনের দাম এবং সেল ডিটেইলস দেওয়া হবে। এই Vivo 5G স্মার্টফোনটি অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেল স্টোর উভয়েই সেলের জন্য পাওয়া যাবে।

Vivo Y58 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: লিক রিপোর্ট অনুসারে Vivo Y58 5G ফোনটি একটি 6.72 ইঞ্চি Full HD ডিসপ্লে সহ লঞ্চ হবে। এই ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট এবং 1024নিটস ব্রাইটনেস দেখা যাবে।
  • প্রসেসর: Vivo Y58 5G ফোনটি Snapdragon 4 Gen 3 octacore প্রসেসরে হতে পারে। এই মোবাইলে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm এর চিপসেট থাকবে যা 2.3GHz ক্লক স্পিডে চলবে।
  • RAM: লিক অনুসারে Vivo Y58 5G ফোনটি 8 GB RAM মেমরি সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 8GB এক্সটেন্ডেড র‍্যাম থাকবে যা ফিজিক্যাল র‍্যামের সাথে যুক্ত হয়ে ফোনটিকে 16GB র‍্যামের পাওয়ার দেবে। এই মোবাইলটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 1TB মেমরি কার্ড সাপোর্ট থাকবে।
  • ক্যামেরা: Vivo Y58 5G ফোনটি ফটোগ্রাফির জন্য ডুয়াল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এর ব্যাক প্যানেলে একটি 50MP AI পোর্ট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। Vivo Y58 5G ফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট থাকবে।
  • ব্যাটারি: লিক রিপোর্ট অনুযায়ী Vivo Y58 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি থাকবে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে।
  • অন্যান্য: Vivo Y58 5G ফোনটি IP64 রেটিং সাপোর্ট করবে৷তাই ফোনটি ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ হবে। এই ফোনটির থিকনেস 7.99mm এবং ওজন 199 গ্রাম। লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনে 300% অডিও বুস্টার সহ ডুয়াল স্পিকার থাকবে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here