ভারতীয় বাজারে, BMW গ্রুপ কিছু সময় আগে তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি Mini Cooper SE এর বুকিং শুরু করেছিল। রেকর্ড সমান বুকিং এর পর এবার গাড়িটি অফিসিয়ালি ভারতে লঞ্চ হল হয়েছে । এটি MINI-এর প্রথম অল-ইলেকট্রিক গাড়ি যা একটি দীর্ঘ রেঞ্জ এবং দুর্দান্ত ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এছাড়াও, কোম্পানি ভারতে এই ই-কারের মাত্র 30টি ইউনিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম ব্যাচের ডেলিভারি মার্চ থেকে শুরু হবে, তখনই শুরু হবে পরবর্তী ব্যাচের বুকিং। এই পোস্টে আপনাদের এই গাড়িটির দাম এবং সমস্ত ফিচার সম্পর্কে বিস্তারিত ভাবে জানাবো ।
Mini Cooper SE Electric Cooper এর লুক
এই ই-কারের ডিজাইনের কথা বলতে গেলে, Mini Cooper SE একটি কমপ্যাক্ট সাইজের ইলেকট্রিক গাড়ি। এটিতে একটি কালো ফ্রন্ট গ্রিল রয়েছে, যা ক্রোম সার্উন্ডের সাথে আসে। এছাড়াও, যেহেতু এটি একটি ইলেকট্রিক গাড়ি, তাই এই গাড়িতে নতুন ‘E’ ব্যাজ পাওয়া যাবে। একই সঙ্গে গাড়িতে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। গাড়িটি এলইডি ডিআরএল সহ রাউন্ড হেডল্যাম্প, ইউনিয়ন জ্যাক থিমযুক্ত এলইডি টেললাইট, রাউন্ড ORVM এবং অনুরূপ সিলুয়েট সহ সমস্ত ট্রেডমার্ক ডিজাইন এলিমেন্ট গুলো উপস্থিত আছে। এছাড়াও, গাড়িটিতে একটি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ একটি বৃত্তাকার সেন্টার কনসোল আছে।
Mini Cooper SE এর ফিচার
Mini Cooper SE কে পাওয়ার দেওয়ার জন্য, একটি বৈদ্যুতিক মোটর দেওয়া হয়েছে যা 32.6kWh ব্যাটারি থেকে 184hp এবং 270Nm টর্ক তৈরি করে। এই গাড়িটি মাত্র 7.3 সেকেন্ডে 0-100kph গতিতে চালানো যাবে। এই ই-কারের সর্বোচ্চ গতি 150kph। কোম্পানি চারটি ড্রাইভ মোড- Mid, Sport, Green এবং Green + সহ Cooper SE চালু করেছে।
কোম্পানির তরফে জানানো হয়েছে যে এই গাড়িটি 270km পর্যন্ত রেঞ্জ পাবে। Cooper SE-তে ফাস্ট চার্জিংয়ের অপশন আছে, যার সাহায্যে গাড়িটিকে 50kW চার্জিং পয়েন্টে রেখে 36 মিনিটে 0-80 শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। এছাড়াও, 11kW এর ওয়াল বক্স দিয়ে গাড়িটিকে 0-80 শতাংশ পর্যন্ত চার্জ করতে 150 মিনিট এবং ফুল চার্জে 210 মিনিট সময় লাগবে। একই সময়ে, Mini Cooper SE-তে আনলিমিটেড কিলোমিটার সহ দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
Mini Cooper SE এর দাম
এখনও পর্যন্ত, বডি স্টাইল বা এই সেগমেন্টের ক্ষেত্রে ভারতে Mini Cooper SE-এর মতো কোনও ইলেকট্রিক গাড়ি মার্কেটে নেই। একই সময়ে, এই গাড়ির দাম 47.20 লক্ষ টাকা। তবে, এই দামের কাছাকাছি থাকা ইলেকট্রিক গাড়িগুলোকে এই গাড়িটি জোরদার টক্কর দিতে পারে। বর্তমানে ভারতে ইভির মধ্যে রয়েছে Jaguar I-Pace, Audi e-tron, BMW IX, Audi e-tron GT এবং Porsche Taycan।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











