গত সপ্তাহে ওপ্পো ভারতের বাজারে তাদের ‘K14’ সিরিজের পরিধি বিস্তার করে OPPO K14 Lite ফোনটি 16,999 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনটি লঞ্চের পর, এবার কোম্পানি সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন পেশ করতে চলেছে। কোম্পানি জানিয়েছে আগামী 29 সেপ্টেম্বর OPPO K14 Plus ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। আপকামিং ফোনটিতে 8000mAh Battery দেওয়া হবে।
OPPO K14 Plus ফোনের ভারতীয় লঞ্চ ডেট
29 সেপ্টেম্বর OPPO K14 Plus ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই লো বাজেট স্মার্টফোনটি 29 সেপ্টেম্বর 12টা সময়ে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। তাই ফোনটি ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে বলে স্পষ্ট বোঝা যাচ্ছে। নতুন ওপ্পো ফোনটি বাজারে Orange এবং White কালার অপশনে সেল করা হবে।
OPPO K14 Plus ফোনের ডিটেইলস
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে OPPO K14 Plus ফোনটি 8000mAh Battery সহ ভারতের বাজারে পেশ করা হবে। ফোনটিতে 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। আপকামিং ফোনটিতে ফাস্ট চার্জিং ফিচার সহ রিভার্স চার্জিং ফিচারও সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল AI Camera সেটআপ দেওয়া হবে। আপাতত OPPO K14 Plus ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। ভবিষ্যতে নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।
OPPO K14 Lite ফোনের দাম এবং স্পেসিফিকেশন
OPPO K14 Lite ফোনটির 4GB RAM + 64GB Storage অপশনের দাম 16,999 টাকা রাখা হয়েছে। ফোনটিতে RAM Expansion টেকনোলোজি রয়েছে, ফলে এতে 8GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড ColorOS সহ কাজ করে। প্রসেসিঙের জন্য ফোনে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 storage যোগ করা হয়েছে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী OPPO K14 Lite ফোনটির 7000mAh ব্যাটারি একাবার ফুল চার্জ করলে প্রায় 3 দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটিতে 6 বছরে ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে ফোনটিতে ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে। জানিয়ে রাখি জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং রয়েছে।
OPPO K14 Lite ফোনটিতে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75-ইঞ্চির এইচডি + এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 900nits হাই ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে Splash Touch ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও খুব সহজেই ফোনটি ব্যাবহার করা যাবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 13 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।











