Home খবর মাত্র 20 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে OnePlus Nord CE4 5G! কোম্পানি জারি করেছে Red Rush Days সেল

মাত্র 20 হাজার টাকার চেয়েও কম দামে পাওয়া যাবে OnePlus Nord CE4 5G! কোম্পানি জারি করেছে Red Rush Days সেল

গত বছর OnePlus ভারতে তাদের মিড রেঞ্জ স্মার্টফোন হিসাবে OnePlus Nord CE4 5G লঞ্চ করেছিল। এই ফোনে 8GB RAM, Snapdragon 7 Gen 3 প্রসেসর, 5500mAh battery এবং 100W SUPERVOOC ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। বর্তমানে কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে OnePlus Nord CE4 5G ফোনটি 20 হাজার টাকার চেয়েও কম দামে কেনা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে।

OnePlus Nord CE4 5G ফোনের অফার

OnePlus এর পক্ষ থেকে Red Rush Days সেল শুরু করা হয়েছে। এই সেল উপলক্ষে OnePlus Nord CE4 5G ফোনটি ডিসকাউন্ট সহ সস্তায় বেচা হচ্ছে। এই ফোনটি 8GB RAM + 128GB Storage সহ 24,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে ফোনটি মাত্র 19,999 টাকা দামে সেল করা হচ্ছে। কোম্পানি আগেই এই ফোনের দাম 3 হাজার টাকা কমিয়ে দিয়েছিল, এবার এই ফোনে 3 হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে।

OnePlus Nord CE4 5G ফোনের দামে কোম্পানি 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। এর সঙ্গে HDFC, ICICI এবং SBI Bank ইউজাররা এই ফোনের দামে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। গ্রাহকরা এই OnePlus 5G ফোনটি 3 হাজার টাকা কম দামেই 6 মাস নো কস্ট ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। সীমিত সময়ের জন্য জারি করা এই Red Rush Days সেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন

OnePlus Nord CE4 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ফ্লুইড এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট ও 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেন ওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.63 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: OnePlus Nord CE4 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। এই ফোনে 8GB virtual RAM ফিচারও রয়েছে, যার ফলে এতে মোট 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এতে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল Sony IMX355 লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Nord CE4 ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 29 মিনিটে 1% থেকে 100% পর্যন্ত চার্জ করা যায়।

অন্যান্য: OnePlus Nord CE4 5G ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে। এতে USB Type-C 2.0, Bluetooth 5.4 এবং 5GHz dual-band Wi-Fi এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।