32MP Selfie ক্যামেরা এবং 5,500mAh ব্যাটারি সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Vivo V40 Lite স্মার্টফোন

ভিভো সম্প্রতি গ্লোবাল বাজারে তাদের V40 SE স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই সিরিজের অধীনেই Vivo V40 5G এবং Vivo V40 Lite নামের আরও দুটি ফোন পেশ করা হয়েছে। আপাতত এই ফোনদুটি ইউরোপের বাজারে সেল করা হবে এবং ভবিষ্যতে ভারতের বাজারেও পা রাখবে। Vivo V40 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে Vivo V40 Lite ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।

Vivo V40 Lite ফোনের ফটো

Vivo V40 Lite स्पे​ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V40 Lite ফোনে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 3D Curved AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 1300nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

স্টোরেজ: গ্লোবাল বাজারে Vivo V40 Lite 5G ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে এবং এতে 8GB Expandable RAM রয়েছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB RAM (8+8) RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। মেমরি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony Ultra-Sensing লেন্সের সঙ্গে 120° FoV সহ 8MP Wide-Angle লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP Macro সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: Vivo V40 Lite ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 32MP HD Selfie ক্যামেরা রয়েছে। এফ/2.0 অ্যাপার্চারযুক্ত এই 5পি লেন্স 84° FoV সাপোর্ট করে। এতে পোর্ট্রেট, ম্যাক্রো মুভি, ডুয়েল ভিউ এবং নাইট মোড ফিচার দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh Battery যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারির হেল্থ লাইফ 4 বছর।

Vivo V40 Lite ফোনের দাম

গ্লোবাল মার্কেটে Vivo V40 Lite ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটির দাম €399 অর্থাৎ প্রায় 35,599 টাকা রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই ফোনটি Brown এবং White কালারে সেল করা হবে। আপাতত ভারতে Vivo V40 Lite ফোনের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে আগামী জুলাই মাসে ভারতের বাজারে এই ফোনটি চলে আসবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here