5000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে 6500mAh ব্যাটারি এবং 50MP সেলফি ক্যামেরা সহ Vivo V60 স্মার্টফোন, জেনে নিন অফার ডিটেইলস

2025 সালের আগস্ট মাসে Vivo ভারতের বাজারে তাদের Vivo V60 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনে শক্তিশালী 6500mAh ব্যাটারি, Snapdragon 7 Gen 4 প্রসেসর এবং 50MP সেলফি ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। বাজারে ফটোগ্রাফির দিক থেকে এই ফোনটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই সুন্দর ক্যামেরা সহ স্মার্টফোনটি বর্তমানে 5 হাজার টাকা কম দামে কেনা যাবে। এই পোস্টে Vivo V60 5G ফোনের অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

শপিং সাইট আমাজনে Vivo V60 5G ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই ফোনটি 8GB RAM ও 256GB Storage সহ 38,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে আমাজনে এই ভেরিয়েন্ট 33,989 টাকা দামে সেল করা হচ্ছে। এই অফার উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড অথবা কুপন কোড প্রয়োজন নেই। অর্থাৎ যে কোনো ব্যাক্তি এই অফার উপভোগ করতে পারবেন।

38,999 টাকা দামে লঞ্চ হ‌ওয়া 8GB RAM + 256GB Storage সহ Vivo V60 5G ফোনটি 33,989 টাকা দামে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এই ফোনটিতে 5,010 টাকা (₹38,999-₹33,989) ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনটি Auspicious Gold, Moonlit Blue এবং Mist Gray কালার অপশনে সেল করা হয়। তবে এই ডিসকাউন্ট শুধুমাত্র ফোনটির Moonlit Blue কালার মডেলের ক্ষেত্রেই প্রযোজ্য।

আমাজনে Vivo V60 5G ফোনটির Mist Gray কালার অপশন 35,980 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই মডেলটিতে 3,019 টাকা ছাড় দেওয়া হচ্ছে। ফোনটির গোল্ড কালার অপশন এই সাইটে লিস্টেড নেই। ফোনের কালার খুব একটা গুরুত্বপূর্ণ না হলে 5 হাজার টাকা কম দামে Vivo V60 5G ফোনটি নিঃসন্দেহে একটি দারুণ ডিল। জানিয়ে রাখি বর্তমানে এই অফার পাওয়া যাচ্ছে, তবে কতদিন পাওয়া যাবে সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

Vivo V60 5G ফোনটির ডিসকাউন্ট সম্পর্কে জানার জন্য এবং কম দামে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

Vivo V60 5G ফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এটি 10,06,885 AnTuTu স্কোর পেয়েছে। হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে Ultra Large VC Smart Cooling সিস্টেম যোগ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি রয়েছে।

Vivo V60 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কোয়াড কার্ভড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনে IP68 + IP69 রেটিং রয়েছে, ফলে ফোনটি 120 মিনিট পর্যন্ত 1.5 মিটার গভীর জলে পড়ে থাকলেও ক্ষতি হবে না।

ফটোগ্রাফির জন্য Vivo V60 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সরের সঙ্গে 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল জুম সহ 50MP সুপার টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo V60 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। ডিসকাউন্ট সহ 34 হাজার টাকার চেয়েও কম দামে Vivo V60 5G ফোনটি একটি অসাধারণ অপশন। ফোনটির ডিজাইন এবং ডিসপ্লে দেখতে যথেষ্ট প্রিমিয়াম। ব্যাটারি এবং ক্যামেরা বেশ উল্লেখযোগ্য। প্রসেসর খুব শক্তিশালী না হলেও, ফোনটির মিড বাজেট প্রসেসর দৈনন্দিন কাজ অনায়াসে সামলাতে সক্ষম।

Vivo V60 5G ফোনটি গত বছর লঞ্চ হ‌য়েছিল এবং এখনও পর্যন্ত একটি সুন্দর অপশন। তবে এই সপ্তাহে ভারতে লঞ্চ হ‌ওয়া লেটেস্ট realme 16 Pro এবং OPPO Reno 15C ফোনগুলিও যথেষ্ট উল্লেখযোগ্য। 256GB স্টোরেজ সহ realme 16 Pro ফোনটির দাম 33,999 টাকা এবং OPPO Reno 15C ফোনটির দাম 34,999 টাকা রাখা হয়েছে। এই দুটি ফোনেই 7000mAh Battery রয়েছে। রিয়েলমি ফোনটিতে 200MP Camera যোগ করা হয়েছে এবং ওপ্পো ফোনটিতে 6.57-ইঞ্চির কম্প্যাক্ট স্ক্রিন দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here