Vivo গতকাল ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে৷ এই দুটি Vivo মোবাইল কোম্পানি তাদের ‘T’ সিরিজে অধীনে পেশ করেছে যা Vivo T1 এবং Vivo T1 Pro নামে লঞ্চ করা হয়েছে। আকর্ষণীয় লুক এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ স্মার্টফোন দুটি আগামী সপ্তাহ থেকে শপিং সাইট ফ্লিপকার্টে সেল এর জন্য পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের Vivo T1 স্মার্টফোনের স্পেসিফিকেশন, দাম, সেল এবং অফার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানাবো।
Vivo T1 44W এর দাম
Vivo কোম্পানি এই স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করেছে। ফোনটির বেস ভেরিয়েন্ট 4 GB RAM মেমরি সহ 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে, যার দাম 14,499 টাকা। ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 6 GB RAM + 128 GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে, যার দাম 16,999 টাকা। এই ফোনের সবথেকে বড় ভেরিয়েন্টটি 8 GB RAM + 128 GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে, যার দাম 17,999 টাকা। 8 মে থেকে এই ফোনের সেল শুরু হবে।
Vivo T1 এর স্পেসিফিকেশন
Vivo T1 এর ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এই স্মার্টফোনটি 2404 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.44-ইঞ্চি FullHD + Waterdrop Notch ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি যা 180Hz টাচ স্যাম্পলিং রেট এ কাজ করে। Vivo T1 এর ডিসপ্লে 408ppi এবং DCI-P3 কালার গামুটের মত ফিচার সাপোর্ট করে। এই ফোনের ডায়মেনশন হল 160.80×73.79×8.42mm এবং ওজন 182 গ্রাম।
Vivo T1 স্মার্টফোনটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা FuntouchOS 12 এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য, এই মোবাইল ফোনে 2.4GHz ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর এবং 6-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 680 চিপসেট রয়েছে। Vivo এর এই স্মার্টফোনে 4GB এক্সটেন্ডেড RAM 2.0 ভার্সন রয়েছে, যার ফলে এই ফোনের ইন্টারনাল RAM মেমরিতে 4GB অতিরিক্ত পাওয়ার এর সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ, এই Vivo মোবাইলটি 12 GB পর্যন্ত RAM সাপোর্ট করবে।
Vivo T1 এর ক্যামেরা
Vivo T1 স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। এই ফোনের ব্যাক প্যানেলে, এলইডি ফ্ল্যাশ সহ একটি f / 1.8 অ্যাপারচার যুক্ত 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সাথে f / 2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সুপার bokeh লেন্স এবং f / 2.4 অ্যাপারচার সহ একটি 2-মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.0 অ্যাপারচার সহ একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Vivo T1 স্মার্টফোনটি একটি 3D প্লাস্টিকের বডিতে তৈরি। সিকিউরিটির জন্য, এই ফোনটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে, একই সাথে এই ফোনে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 5,000mAh ব্যাটারি আছে যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে । Vivo T1 স্মার্টফোনটি Midnight Galaxy, Starry Sky এবং Ice Dawn কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











