50MP Selfie ক্যামেরা এবং 8GB RAM সহ লঞ্চ হতে পারে HMD Pulse 2 Pro স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

সম্প্রতি এইচএমডি গ্লোবাল 3999 টাকা দামে HMD Touch 4G ফোন ভারতের বাজারে লঞ্চ করেছে। কোম্পানির এই হাইব্রিট ফোনটিতে 3.2 ইঞ্চির ছোট ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং কিপ্যাড নেই। এবার কোম্পানি তাদের HMD Pulse 2 Pro ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আপকামিং ফোনের ফটো এবং স্পেসিফিকেশন শেয়ার করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক HMD Pulse 2 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটি Unisoc T615 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি লো-বাজেট রেঞ্জের ফোনের জন্য তৈরি সিপিইউ, যা 1.6GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A55 হেক্সা-কোর এবং 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 ডুয়েল কোর রয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী HMD ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে।

HMD Pulse 2 Pro ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6GB RAM সহ 128GB স্টোরেজ থাকবে। একইসঙ্গে টপ ভেরিয়েন্টে 8GB RAM সহ 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। পাওয়া তথ্য অনুযায়ী 128GB স্টোরেজ ভেরিয়েন্টে কোম্পানি UFS 2.1 ফিচার এবং 256GB স্টোরেজ অপশনে UFS 2.2 স্টোরেজ টেকনোলোজি সাপোর্ট করবে।

HMD Pulse 2 Pro ফোনটির বিশেষত্ব ফটোগ্রাফি সেগমেন্ট হতে পারে। প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটি 50MP Selfie ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স থাকতে পারে।

প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য HMD ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং 20W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

HMD Pulse 2 Pro ফোনটিতে একটি কাস্টম বাটনও থাকবে বলে জানানো হয়েছে। এই বাটনের সাহায্যে বিভিন্ন ফাংশন সহজেই অ্যাক্সেস করা যাবে। এই ফোনটিতে IP54 রেটিং, ডুয়েল স্পিকার, 2 মাইক এবং NFC মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী HMD Pulse 2 Pro ফোনটি Glacier Green, Midnight Black এবং Twilight Purple কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

এখনও পর্যন্ত ভারতের বাজারে অফিসিয়ালি HMD Pulse 2 Pro ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে কালই ভারতে 7,499 টাকা দামে Moto G06 Power ফোনটি পেশ করা হয়েছে। এই কম দামের ফোনটিতে 7,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, এবং 6.88-ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

একই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Samsung Galaxy F07, Galaxy M07, এবং realme NARZO 80 Lite ফোনগুলিও ইউজারদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। স্যামসাঙের ফোনগুলিতে 6 জেনারেশনের OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। অন্যদিকে রিয়েলমি ফোনে 6,300mAh ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here