গত সপ্তাহে ভিভোর পক্ষ থেকে জানানো হয়েছিল ভারতের বাজারে তাদের টি সিরিজের নতুন vivo T5 Lite স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার কোম্পানির পক্ষ থেকে আপকামিং ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়েছে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী আগামী 16 জুলাই vivo T5 Lite ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই বড় ব্যাটারি সহ ফোনটিতে মিলিটারি গ্রেড ডিউরেবিল বডি দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5 Lite 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
vivo T5 Lite ফোনের ভারতীয় লঞ্চ ডেট
16 জুলাই ভারতে vivo T5 Lite ফোনটি লঞ্চ করা হবে। এই দিন দুপুর 12টা সময়ে নতুন ফোনের দাম এবং সেল ডিটেইলস জানানো হবে। কোম্পানির ওয়েবসাইট এবং ভিভো ইন্ডিয়ার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লঞ্চ লাইভ দেখানো হবে। vivo T5 Lite ফোনটি এই সিরিজের অধীনে তৃতীয় মডেল হতে চলেছে। এর আগে কোম্পানির টি সিরিজের অধীনে vivo T5x এবং vivo T5 Pro ফোনদুটি ভারতে পেশ করা হয়েছিল। আসন্ন vivo T5 Lite ফোনটি 20 হাজার টাকার চেয়েও কম দামে 5G স্মার্টফোন হতে চলেছে।
The wait ends soon, and the Turbo experience begins.
Meet the vivo T5 Lite 44W on 16th July 2026.#vivoT5Lite #GetSetTurbo pic.twitter.com/KLFKwqehej— vivo India (@Vivo_India) July 10, 2026
vivo T5 Lite ফোনের স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে vivo T5 Lite ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে। এই 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আপকামিং ভিভো 5G ফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Origin OS 6 সহ কাজ করবে।
vivo T5 Lite 5G ফোনটির বিশেষত্ব হল এর বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে শক্তিশালী 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনে ৪৪W FlashCharge ফিচার থাকবে। ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী vivo T5 Lite 5G ফোনে মিলিটারি-গ্রেড বডি দেওয়া হবে, যা ফোনটিকে আরও মজবুত করে তুলবে। এছাড়া ধুলো ও জল সুরক্ষিত রাখার জন্য এতে IP65 রেটিং যোগ করা হবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানানো হয়নি, তবে ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী আপকামিং 5G ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits পিক ব্রাইটনেস সাপোর্টেড বড় ডিসপ্লে দেওয়া হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 6.74-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে এবং ফোনের থিকনেস 8.39mm ও ওজন 209 গ্রাম হতে পারে।
vivo T5 Lite 5G ফোনে এআই ক্রিয়েশন, এআই ক্যাপশন, এআই ট্রান্সস্ক্রিপ্ট অ্যাসিস্ট, এআই ডকিউমেন্ট এবং প্রাইভেট অ্যাপের মতো একাধিক AI ফিচার দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি দুটি কালার অপশনে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী এতে Twilight Shadow এবং Wave Blue নামের কালার অপশন থাকবে। একইসঙ্গে vivo এর 5G ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে।
vivo T5 Lite ফোনের দাম
আপকামিং vivo T5 Lite স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া vivo T4 Lite ফোনের সাক্সেসার হতে পারে। vivo T4 Lite ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ অপশন প্রাথমিক 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। অন্যদিকে vivo T5 সিরিজের সবচেয়ে সস্তা vivo T5x ফোনের 6GB+128GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা রাখা হয়েছিল। আমাদের ধারনা অনুযায়ী vivo T5 Lite ফোনটি প্রাথমিক 18 হাজার টাকা দামে পেশ করা হতে পারে।











