আপনি যদি একটি নতুন 5G স্মার্টফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে Xiaomi-এর লেটেস্ট Redmi K50i 5G স্মার্টফোনটি আপনার জন্য সেরা অপশন হতে পারে। Redmi K50i 5G স্মার্টফোনটি কোম্পানির অফিসিয়াল সাইট থেকে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট সহ কেনা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগে Xiaomi এই Redmi স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। Redmi K50i 5G স্মার্টফোনটির জন্য ICICI ব্যাঙ্ক থেকে 3000 টাকা এবং Xiaomi থেকে 500 টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই পোস্টে আমি আপনাদের এই স্মার্টফোনটির ফিচার এবং অফার ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানাবো।
Redmi K50i 5G এর অফার
Redmi K50i 5G স্মার্টফোনে উপলব্ধ অফার সম্পর্কে কথা বললে, এই ফোনটি 25,999 টাকার প্রাথমিক মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। ICICI ব্যাঙ্কের থেকে 3000 টাকার কুপনের সাথে এই ফোনটির দাম হবে 25,999 টাকা। পাশাপাশি Xiaomi এর থেকে 500 টাকার কুপন ডিসকাউন্ট যুক্ত করলে এই ফোনটি 25,499 টাকায় কেনা যাবে। তার উপর আপনি যদি আপনার পুরানো ফোনটি এক্সচেঞ্জ করেন তাহলে আপনি এই ফোনটি আরও কম দামে কিনতে পারবেন।
এই Redmi ফোনটি Amazon-এ ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 1500 টাকার এক্সচেঞ্জ অফার সহ পাওয়া যাচ্ছে। Xiaomi-এর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে সেল হবে। এই অফারটি আপনারা দুটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই পাবেন।
Redmi K50i 5G এর স্পেসিফিকেশন এবং ফিচার
Redmi K50i 5G ফোনটি MediaTek Dimensity 8100 SoC-তে চলে। এই Redmi ফোনটিতে একটি 6.6-ইঞ্চি Full HD + এলসিডি প্যানেল রয়েছে, যার রিফ্রেশরেট 144Hz এবং টাচ স্যাম্পলিং রেট 270Hz। এই ফোনের ডিসপ্লে Dolby Vision, 650 নিটস ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্টের সাথে আসে। Xiaomi-এর এই ফোনটি Android 12 ভিত্তিক MIUI-তে রান করে।
Redmi K50i 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 64MP, যার সাথে 8MP আল্ট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটিতে একটি 8MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে।
বেসিক কানেক্টিভিটি ফিচারের কথা বললে, এই ফোনটিতে একটি 3.5 mm হেডফোন জ্যাক, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, IR ব্লাস্টার, ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে। এর সাথে এই ফোনটি লিকুইড কুলিং 2.0 প্রযুক্তি সাপোর্ট করে। এই ফোনটিতে 5,080mAh ব্যাটারি আছে যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









